চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন বাহিনী সেন্টকমকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 09, এপ্রিল 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে (ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে ইরান। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) বিবৃতিতে মার্কিন সরকারকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে অভিহিত করে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ ও হঠকারী’ সিদ্ধান্তের কারণে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসি’র বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এর আগে সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অভিযোগ করেছে, বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে ইরান প্রাথমিক মাধ্যম হিসেবে আইআরজিসিকে ব্যবহার করছে।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই অভূতপূর্ব পদক্ষেপের মাধ্যমে যে সত্যটাকে স্বীকৃতি দেয়া হলো তা হচ্ছে, শুধুমাত্র ইরান সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্টপোষক নয়, তাদের আইআরজিসি সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ, অর্থায়নের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাষ্ট্র পরিচালনার একটি অস্ত্র হিসেবে প্রচার চালায়।’

ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই নজিরবিহীন পদক্ষেপ এমন বাস্তবতাকেই স্বীকৃতি দেয় যে- ইরান কেবল রাষ্ট্র হিসেবেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়, তাদের আইআরজিসি শাসকদের যন্ত্র হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে।’

২০১৫ সালে ইরানের সঙ্গে করা ছয় পরাশক্তির পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসা পর থেকে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের পতন হতে থাকে। বছরখানেক আগে তার ওই সিদ্ধান্তের কারণে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দেখা দিলেও বছর গড়াতেই তেহরানের সবচেয়ে বড় শক্তি বলে পরিচিত বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বসলেন ট্রাম্প।

Tags: ইরানমার্কিন বাহিনীসন্ত্রাসী সংগঠন
Previous Post

রিয়ালে যাওয়ার সময় হয়েছে পগবার

Next Post

দ্বিপক্ষীয় নানা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Next Post
পররাষ্ট্রমন্ত্রী-বৈঠক

দ্বিপক্ষীয় নানা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পাকিস্তানির চরিত্রে অভিনয় করবেন না অমিতাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT