চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিপক্ষীয় নানা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 09, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পররাষ্ট্রমন্ত্রী-বৈঠক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আলোচনায় বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ৩৫ মিনিটের বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা।

আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেন, বাণিজ্যিক বিষয়াদিসহ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, দারিদ্র্যের মাত্রা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে উপযুক্ত পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে.আব্দুল মোমেন।

বৈঠক শেষে মাইক পম্পেওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

Tags: ড. এ. কে. আব্দুল মোমেনবাংলাদেশ-যুক্তরাষ্ট্রমাইক পম্পেওরোহিঙ্গা
Previous Post

মার্কিন বাহিনী সেন্টকমকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

Next Post

পাকিস্তানির চরিত্রে অভিনয় করবেন না অমিতাভ

Next Post

পাকিস্তানির চরিত্রে অভিনয় করবেন না অমিতাভ

শিষ্যদের কাছে ক্লপের চাওয়া ‘আগুনে পারফরম্যান্স’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT