চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে ঢাবি শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 08, এপ্রিল 2019
in বিনোদন
A A

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’। ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ উৎসব অনুষ্ঠিত হয়।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সাহিত্য সম্পাদক মাজারুল কবির শয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা জিৎ দে। চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, নানা বাধা বিপত্তি আর সংকট মোকাবেলা করে অবশেষে চলচ্চিত্রটির কাজ শেষ করতে পেরেছি, এতেই আমরা উচ্ছ্বসিত।

ঢাবি ক্যাম্পাসের এক ছোট ভাইয়ের ক্যামেরায় ধারণ করা পুরো চলচ্চিত্র। জিৎ জানান, চলচ্চিত্রটির কাজ শুরু হয়েছিলো প্রায় আড়াই বছর আগে। কিন্তু অর্থাভাবে বিভিন্ন সময় থেমে গিয়েছিলো ছবির কাজ। কিন্তু হতাশ না হয়ে সবার সহায়তায় চলচ্চিত্রটি সম্পন্ন হয়েছে।

ছবিটির সঙ্গে অনেকের আবেগ জড়িত। এমনটা জানিয়ে নির্মাতা বলেন, আমাদের যেহেতু কোনো প্রযোজক নেই, লগ্নিকার নেই তাই ছবির কাজ শুরু করার পর বহুবার থেমে গেছে। তবু আমরা কখনো হতাশ হইনি। অনেক সময় নিজেদের খাওয়ার টাকা বাঁচিয়ে ছবির কাজ এগিয়ে নিয়ে গেছি।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এ কেমন গল্প দেখিয়েছেন নির্মাতা? এমন প্রশ্নে জিতের উত্তর, স্পেসিফিক একটা গল্প না দেখিয়ে ক্যাম্পাস লাইফের সমগ্র জীবন আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রেম থেকে শুরু করে বন্ধুত্ব, ক্লাসের পড়াশোনা, গণরুমে থাকা, চাকরি-বাকরি নিয়ে হতাশা। সব কিছু অল্প অল্প করে হলেও স্পর্শ করে গেছি পুরো ছবিতে।

শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ক্যাম্পাস ক্ল্যাম্যাক্স’ চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করবেন বলেও জানান জিৎ।

পুরো চলচ্চিত্রে আছে তিনটি গান। কণ্ঠ দিয়েছেন রাজিব আল রুদ্র, শুভ্র সরকার ও ফারহা দিবা লাবন্য। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাসার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ, শারমিন অন্তু, আমির হামজা, তৌফিক আহমেদ, মির্জা গালিব, মাইশা মোনামী, তারেক হোসেন, রত্না দাস, সজীব সরকার, মুর্তজা যুবায়ের, অমিত দেবনাথ, মেহেদি আল-আমিন, সাইফুল্লাহ সাদেক, আহমেদ রেজা প্রমুখ।

Tags: আমির হামজাক্যাম্পাস ক্লাইম্যাক্সখাইরুল বাসারতৌফিক আহমেদমীর লোকমানমৌসুমি মৌলিড বিনোদন
Previous Post

প্রচণ্ড ঝড়ে রাজধানীর সড়কে উপড়ে পড়ল গাছ

Next Post

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কন্যারা নিরাপদে থাকুক

Next Post
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কন্যারা নিরাপদে থাকুক

ফেনী-মাদরাসা শিক্ষার্থী

মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আটক ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT