চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড ঝড়ে রাজধানীর সড়কে উপড়ে পড়ল গাছ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 08, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে সোমবার বিকালে বনানীর ২৩ নম্বর রোডে বিশাল একটি গাছ উপড়ে প্রাইভেট গাড়ির উপর পড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা রাস্তাটি পরিষ্কার করতে কাজ শুরু করেছে।

সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি থাকলেও বিকালে ঝড়ে বনানীতে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। আকস্মিক এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। হঠাৎ ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী।

আবার সঙ্গে ছাতা বা রেইন কোট না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন অনেকে। মিরপুরেও বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো.এরশাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, বনানীতে সন্ধ্যার কিছুক্ষণ আগে বড় গাছ উপড়ানোয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে।

এই ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টা ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার বিকেল চার থেকে আগামী ছয় ঘণ্টা ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত কমে আসবে।

Tags: আবহাওয়া অধিদপ্তরফায়ার সার্ভিস
Previous Post

মালয়েশিয়ায় নিহত গোলাম মোস্তফার বাড়িতে মাতম

Next Post

প্রকাশ্যে ঢাবি শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এর ট্রেলার

Next Post

প্রকাশ্যে ঢাবি শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এর ট্রেলার

ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কন্যারা নিরাপদে থাকুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT