চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবনগুলো ঝুঁকিমুক্ত করার উদ্যোগ পথ হারিয়েছে

সঞ্জয় চাকী by সঞ্জয় চাকী
4:50 অপরাহ্ন 04, এপ্রিল 2019
in বাংলাদেশ
A A

সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৭২ হাজার ভবন ভেঙ্গে পড়তে পারে- বিশেষজ্ঞদের এমন আশঙ্কার মধ্যে ঢাকায় বাস করেন কোটি মানুষ। আশঙ্কা থাকলেও ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবনগুলো ঝুঁকিমুক্ত করার সরকারি উদ্যোগ পথ হারিয়েছে। স্বেচ্ছাসেবক তৈরির কাজও থেমে গেছে প্রকল্পের মেয়াদ শেষের সাথে সাথেই। 

দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে নেপালের ভূমিকম্প বেশি নাড়া দিয়েছিল বাংলাদেশকে। চীন, ইরান বা অন্য দেশের ভূমিকম্পের ছবিও আতঙ্ক ছড়ায় রাজধানীবাসীর মনে।

২০১৬ সালের ৪ জানুয়ারি ভোরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ৬টি ভবন হেলে পড়াসহ দেশে ৫০টির মতো ভবনে ফাটল দেখা যায়। অল্পদিনের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পের ছোট ছোট ঝাঁকুনিতে ভয় ছড়িয়েছিল বাংলাদেশজুড়ে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের নীচের প্লেটে ১২টি ফাটল আছে। যে ফাটল বড় ধরণের ভূমিকম্পের কারণ হতে পারে। নজির আছে একশ বছর পর পর ভূমিকম্পের।

সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯১৮ সালে। সে হিসেবে বাংলাদেশ এখন বড় ভূমিকম্প ঝুঁকিতে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভয় আরও বেশী বলে জানিয়েছে জামিলুর রেজা চৌধুরী।

ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ ২০০৯ সালের জরিপ অনুযায়ী, রাজধানীর ৩ লাখ ২৬ হাজার ভবন ভূমিকম্প ঝুঁকিতে আছে। সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে ৭২ হাজার একেবারে ধসে পড়বে, অন্য ভবনগুলো কমবেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হয় জরিপে। ভবন ঝুঁকিমুক্ত করার জন্য রেকটোফিটিং এর আওয়াজ উঠলেও তা থেমে আছে বলে জানান অধ্যাপক নজরুল ইসলাম

সরকার কিছু উদ্ধার সামগ্রী কিনেছে। তবে ভূমিকম্প হলে মানুষ কী করবে? কোথায়- কিভাবে আশ্রয় নেবে, গ্যাস লাইনের কী হবে? হাসপাতাল অক্ষত থাকবে কিনা, রাস্তা বন্ধ হলে উদ্ধারকর্মীরা কিভাবে পৌঁছবেন? যথেষ্ট প্রস্তুতি নেই এখনও বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক ডিজি।

বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিসের অফিসসহ ঝুঁকির তালিকায় থাকা জরুরি সেবার ভবনগুলোকে বিল্ডিং কোড মেনে ঝুঁকিমুক্ত করা জরুরি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Tags: ঢাকাভবনরাজধানী
Previous Post

হাজার কণ্ঠে বর্ষ বরণ

Next Post

র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলো বাংলাদেশ

Next Post

র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলো বাংলাদেশ

খেলাঘর ও রূপগঞ্জের সহজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT