চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাঘর ও রূপগঞ্জের সহজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 04, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও লিজেন্ড অব রূপগঞ্জ। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৩৯ রানে হারিয়েছে খেলাঘর। আর সাভারে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে খেলাঘর। ওপেনিং জুটিতে ৯৮ রান তোলেন রবিউল ইসলাম রবি ও শাহারিয়ার কমল। ৩৮ রান করে রবি ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন কমল। সাত চারে ৭২ বলে করেন ৫৬ রান।

শুরুতে সচল হওয়া চাকা এরপর বেশ ভালোভাবেই ঘুরিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত মজুমদার। ৮০ বলে সাত চার ও এক ছক্কায় দলীয় ৭৭ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। অমিত করেন ৪১ রান। শেষদিকে মঈনুল ইসলামের ২৩ রানের ভর করে ২৫৭ রানের স্কোর পায় খেলাঘর।

উত্তরার হয়ে শেখ হুমায়ুন ও মোহাইমিনুল খান দুটি করে উইকেট নেন।

খেলাঘর ইনিংসের জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উত্তরা। দলের হয়ে একাই লড়েছেন মোহাইমিনুল। সাত রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি। ১২৭ বলে ৯৩ রান করেন তিনি।

অন্য ব্যাটসম্যানদের মধ্যে মিনহাজুল আবেদিন ৩৭ ছাড়া কেউই কুড়ির ঘরে যেতে পারেননি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামে উত্তরার ইনিংস।

খেলাঘরের হয়ে রবিউল হক, রবিউল ইসলাম রাব্বি ও তানভীর ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

আরেক ম্যাচে, শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ।

প্রথমে ব্যাট করতে নেমে নাবিল সামাদ ও মুক্তার আলির বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি শেখ জামাল ব্যাটসম্যানরা। তাদের সাতজন ব্যাটসম্যান দুইয়ের ঘরে যেতে পারেননি। যে চারজন দুই অঙ্ক ছুঁয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেন তানভীর হায়দার। এছাড়া ফারদিন খান ২৮ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ২৫ রান করেন।

নাবিল সামাদ ও মুক্তার আলি প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।

অল্প রানের জবাব দিতে নেমে শুরুতে একটা উইকেট হারালেও মোহাম্মদ নাঈম ও মুমিনুল হকের জোড়া অর্ধশতকে ২১.২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রূপগঞ্জ। নাঈম ৬৩ রান করে আউট হলেও ৬০ রানে অপরাজিত থাকেন মুমিনুল।

Tags: খেলাঘরডিপিএলরূপগঞ্জলিড স্পোর্টস
Previous Post

র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলো বাংলাদেশ

Next Post

১০ এপ্রিলের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ গ্রিন লাইনকে

Next Post
রাসেল সরকার-বাস চাপা

১০ এপ্রিলের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ গ্রিন লাইনকে

জহুরুল-সাইফউদ্দিন প্রতিরোধে জিতল আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT