চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও থমথমে রাঙ্গামাটি

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
5:19 অপরাহ্ন 20, মার্চ 2019
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে হতাহতের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বাঘাইছড়িতে নিহত ৫ জনের দাফন ও ২ জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের গাড়ীতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে বৈঠকে বসবেন।

অন্যদিকে বিলাইছড়িতে আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের ডাকে ৪৮ ঘণ্টার নৌ-পথ ও সড়ক অবরোধ চলছে। রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ।

পাহাড়ে এমন রক্তাক্ত ঘটনা নতুন নয়। গত ১৫ মাসে নিহত হয়েছেন ৫৮ জন। সর্বশেষ রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে রক্তপাতের ঘটনা ঘটল। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গণনা শেষে সোমবার সন্ধ্যায় বাঘাইহাট থেকে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের ৯ কিলো নামক স্থানে অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করে। এতে ৭ জন নিহত ও ২৫ জন গুলিবিদ্ধ হন।

নিহতরা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার মো আমির হোসেন, পোলিং অফিসার আবু তৈয়ব, আনসার-ভিডিপি সদস্য আল আমিন, বিলকিস আক্তার, জাহানারা বেগম, মিহির কান্তি দত্ত ও গাড়ীর হেলপার মন্টু চাকমা। এ ঘটনার পরদিন বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা।

নিহতদের পরিবারে চলছে স্বজনদের শোকের মাতম।

এ ঘটনায় অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তীকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি সদরে সকল ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছে বাঙালি সংগঠনগুলো।

অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনী অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।এদিকে এই ঘটনার পরদিন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে বিলাইছড়িতে ৪৮ ঘণ্টা নৌ ও সড়ক পথ অবরোধ চলছে।

ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

রাঙ্গামাটির বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল জোরদার করা হলেও দুটি ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

Tags: বাঘাইছড়িবিলাইছড়িরাঙ্গামাটি
Previous Post

জুনায়েদ-মিজানুরের ব্যাটে ব্রাদার্সের বড় জয়

Next Post

সেমিতেই বাংলাদেশের স্বপ্নভঙ্গ

Next Post

সেমিতেই বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ছিলেন বলিউড অভিনেতা, হয়ে গেলেন ‘সিকিউরিটি গার্ড’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT