চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিলেন বলিউড অভিনেতা, হয়ে গেলেন ‘সিকিউরিটি গার্ড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 20, মার্চ 2019
in বিনোদন
A A

বলিউডের দাপুটে নির্মাতা অনুরাগ কাশ্যপ। তার প্রথম ছবি ‘পাঁচ’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সাভি সিধু। এরপর অনুরাগের দুই আলোচিত ছবি ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘গোলাল’-এও অভিনয় করেন তিনি। এরপর পাতিয়ালা হাউস, বেয়াকুফিয়া ছবিসহ আরো বেশকিছু আলোচিত ছবিতে দেখা গেছে তাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন সিকিউরিটি গার্ড!

সিনেমার কাহিনী নয়, বাস্তবেই সাভি সিধুকে নিরাপত্তা রক্ষী হিসেবে জীবন যাপন করতে হচ্ছে। সম্প্রতি সিধুর এমন করুণ পরিণতির বিষয়টি উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। যা চোখ এড়ায়নি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপেরও। সাভি সিধুর এই পরিস্থিত নিয়ে সিরিজ টুইট করেছেন অনুরাগ।

এদিকে সাভি সিধুর বর্তমান পরিস্থিতি নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করছেন অনেক বলিউড অভিনেতা। এরমধ্যে রাজকুমার রাও একজন। তিনি বলিউডের কাস্টিং ডিরেক্টরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাভিকে কাজ দেয়ারও অনুরোধ করেন।

তবে এই বিষয়টিকে অন্যভাবে বিশ্লেষণ করলেন অনুরাগ। সাভি সিধু পেশা হিসেবে সিকিউরিটি গার্ডের চাকরি বেছে নেয়ায় তাকে নিয়ে মানুষের গর্ব করা উচিত বলেও মন্তব্য করেন ‘সেক্রেড গেইমস’-এর এ নির্মাতা।

অনুরাগ বলেন, আমি বহু অভিনেতাকে দেখেছি যারা হতাশ হয়ে মদ্যপান বা খারাপ কাজে জড়িয়ে নিজেকে ধ্বংস করে দেন। কিন্তু সাভি তা করেননি, অন্যান্যদের মতো কাস্টিং ডিরেক্টরদের কাছে গিয়ে অডিশন দিয়ে কাজ না পেয়ে অন্য একটা কাজ বেছে নিয়েছেন। অহংবোধ থেকে তিনি নিজেকে ধ্বংস করেননি। তিনি যে কাজ বেছে নিয়েছেন, সেটা পেশা হিসেবে ছোট বা বড়, সে বিষয়ে বলছি না। বরং তিনি ভিক্ষা করছেন না এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সাভি। এরপর লখনৌয়ে ফিরে এসে আইন নিয়ে ডিগ্রি করেন। সে সময়ই থিয়েটারে অভিনয় করা শুরু করেন এই অভিনেতা ৷ অনুরাগ কাশ্যপ তাকে প্রথম ‘পাঁচ’নামে একটি ছবিতে সাইন করেন ৷ কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি ৷ এর বাদেও উনি তাঁকে ‘ব্ল্যাক ফ্রাই ডে’তে নিয়েছিলেন ৷ সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এরপর গুলালেও অভিনয় করেন সাভি ৷ এরপর যশরাজ ফিল্মসের হয়েও কাজ করে নাম কামিয়ে ছিলেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে সাভি জানান, মাঝখানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক ঝামেলা সবকিছু তছনছ করে দিয়েছে। এরমধ্যে মারা যান তার স্ত্রী, এর ক’দিন পর বাবা-মাকেও হারান এই অভিনেতা। একেবারে একা হয়ে পড়লে আর্থিক সংকটও দেখা দেয়। উপায়ান্তর না দেখে সিকিউরিটি গার্ডের চাকরিটিই লুফে নেন। তবে আশায় আছেন, হয়তো আবার ডাক আসবে তার কর্মক্ষেত্র বলিউড থেকে।

Tags: অনুরাগ কাশ্যপব্ল্যাক ফ্রাইডেরাজ কুমার রাও
Previous Post

সেমিতেই বাংলাদেশের স্বপ্নভঙ্গ

Next Post

স্থানীয় সরকার ব্যবস্থার টেকসই উন্নয়নে নবীন গবেষকদের অংশগ্রহণ প্রয়োজন

Next Post

স্থানীয় সরকার ব্যবস্থার টেকসই উন্নয়নে নবীন গবেষকদের অংশগ্রহণ প্রয়োজন

শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT