চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত-আহতের তালিকায় না থাকা নিখোঁজ বাংলাদেশিকে খুঁজছেন স্বজনরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 18, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিউজিল্যান্ড-বাংলাদেশি নিখোঁজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় ৫ জন নিহত ও ৫ জন আহতসহ মোট ১০ বাংলাদেশির পরিচয় পাওয়া গেলেও খোঁজ মেলেনি আরেকজন বাংলাদেশির।

ক্রাইস্টচার্চের বাংলাদেশি কমিউনিটির সদস্যদের কয়েকজন জানিয়েছেন, শুক্রবারের ওই সন্ত্রাসী হামলার পর থেকে তাদের এক বন্ধু নিখোঁজ রয়েছেন। তারা নিশ্চিত হতে চান, হামলায় তিনি নিহত হয়েছেন কিনা।

এ পর্যন্ত কর্তৃপক্ষের প্রকাশিত হতাহতের কোনো তালিকায়ই ওই বাংলাদেশির নাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাইহন নূর নামের এক স্বজন।

নূর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তারা তাদের নিখোঁজ বন্ধুর ছবিসহ পরিচয় সংক্রান্ত সব তথ্য নিউজিল্যান্ড কর্তৃপক্ষকে সরবরাহ করেছেন। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কিছুই জানানো হয়নি।

‘আমরা এখনো আমাদের একজন বন্ধুকে খুঁজছি। সে এখনো নিখোঁজ। ওদের (নিউজিল্যান্ড কর্তৃপক্ষ) কোনো তালিকায়ই তার নাম নেই। গত রাতে আমরা যখন হাসপাতালে ছিলাম, সরকার জানালো আজ সকালের মধ্যে আমাদের চূড়ান্ত তালিকাটা দেয়া হবে। কিন্তু আমরা এখনো তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি এ ব্যাপারে। তাদের কাছে আমার বন্ধুর নাম নেই। তাহলে আমার বন্ধু কোথায় গেল? কোথায় গেল আমার ভাই? আমরা শুধু এটুকু জানতে চাই…’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মাইহন নূর।

নিখোঁজ ওই ব্যক্তির বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার অপেক্ষায় এখন তার বন্ধু ও আত্মীয়রা অস্থির সময় কাটাচ্ছেন। ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে নিখৌঁজ থাকা ওই বাংলাদেশির নামও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে বলে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার মাইক বুশ। আর আহত ৪৭ জনের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্তের পর আজ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্ত শেষে মরদেহ গ্রহণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, সব ধরনের প্রক্রিয়া শেষে আজ থেকে মরদেহ হস্তান্তর শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। নিউজিল্যান্ড পুলিশ কমিশনার মাইক বুশ আশা করছেন, বুধবারের মধ্যেই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।

একই সঙ্গে আজ (১৮ মার্চ) থেকেই শুরু হচ্ছে হামলায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া। মরদেহ দেশে আনতে নিউজিল্যান্ড সরকার বাংলাদেশ থেকে একজন করে স্বজনকে নিয়ে যাবে।

Tags: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলানিউজিল্যান্ড-মসজিদে হামলামসজিদে হামলা
Previous Post

২২ মার্চ হচ্ছে না জেমস-অনুপমদের মেগা কনসার্ট

Next Post

দেশে ৭২-৭৫ সালের অপশাসন প্র‌তি‌ষ্ঠিত হয়েছে: শামসুজ্জামান দুদু

Next Post
দুদু

দেশে ৭২-৭৫ সালের অপশাসন প্র‌তি‌ষ্ঠিত হয়েছে: শামসুজ্জামান দুদু

হাসপাতালে ভর্তি হয়েছেন মোশাররফ রুবেল, মঙ্গলবার অপারেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT