চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ মার্চ হচ্ছে না জেমস-অনুপমদের মেগা কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 18, মার্চ 2019
in বিনোদন
A A

আগামি ২২ মার্চ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক মেগা কনসার্টে একই মঞ্চে অংশ নেয়ার কথা জেমস, ব্যান্ড চিরকুট, মোনালি ঠাকুর ও অনুপম রায়সহ আরো বেশ কয়েকজন তারকা শিল্পীদের। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অনুমতি না পাওয়ার কারণে মেগা কনসার্টটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।

চ্যানেল আই অনলাইনকে মেগা কনসার্টটি স্থগিত হওয়ার কারণ জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ও অ্যাডভারটাইজিং এজেন্সি এসকিউ মারকম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি।

রবিবার রাতে হাসান মাহমুদ রনি জানান, আর্টিস্টদের আসার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিলো। সে অনুযায়ি সরকারি ট্যাক্স, ভেন্যু ভাড়া সবকিছু পরিশোধও করে দিয়েছি। কিন্তু ডিএমপির অনুমতির বিষয়টি যখন আসলো, তখন তারা আমাদের জানালো বসুন্ধরা কনভেনশন হলে বিকাল ৫টার পর কোনো অনুষ্ঠান করার অনুমতি তারা দিতে পারবে না। ফলে ২২ মার্চ মেগা কনসার্টটি স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।

কনসার্টের সমস্ত আয়োজন গুছিয়ে নেয়ার পর শেষ সময়ে এমন হোচটে আর্থিক ক্ষতির সম্ভাবনার কথাও জানান রনি। তবে এই বিষয়টি বিবেচনা করছে ডিএমপি। হাসান রনি জানান, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনে না হলেও এই মুহূর্তে ডিএমপি অনুষ্ঠানটি অন্যত্র করতে সহযোগিতার কথা জানিয়েছে। সেই হিসেবে আমরা আপাতত আর্মি স্টেডিয়ামকে পরবর্তী ভেন্যু হিসেবে পরিকল্পনা করেছি।

তিনি জানান, বসুন্ধরায় ২২ মার্চের কনসার্টটি স্থগিত হওয়ার বিষয়টি আমরা শিল্পীদের জানিয়েছি। তাদের সাথে কথা বলে আগামি ১২ এপ্রিল মেগা কনসার্টটির আয়োজন করছি। আর সোমবার (১৮ মার্চ) থেকে আমরা আর্মি স্টেডিয়ামকে মেগা কনসার্টের ভেন্যু হিসেবে পেতে প্রক্রিয়া শুরু করবো।

রনি জানান, ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক এই কনসার্টে শিল্পীদের আগের লাইন আপটিই ঠিক থাকবে। পুরো আয়োজনে উপস্থাপনায় থাকার কথা রয়েছে নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার।

Tags: অনুপম রায়আর্মি স্টেডিয়ামচিরকুটজেমসমোনালি ঠাকুরলিড বিনোদন
Previous Post

সন্তানের নাম ‘গ্রিজম্যান-এমবাপে’ রাখা নিষেধ!

Next Post

নিহত-আহতের তালিকায় না থাকা নিখোঁজ বাংলাদেশিকে খুঁজছেন স্বজনরা

Next Post
নিউজিল্যান্ড-বাংলাদেশি নিখোঁজ

নিহত-আহতের তালিকায় না থাকা নিখোঁজ বাংলাদেশিকে খুঁজছেন স্বজনরা

দুদু

দেশে ৭২-৭৫ সালের অপশাসন প্র‌তি‌ষ্ঠিত হয়েছে: শামসুজ্জামান দুদু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT