চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনাম মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 17, মার্চ 2019
in প্রবাস সংবাদ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উদযাপন করেছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় অতিথিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব এবং দূতাবাসের কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্য এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এ দিবসটি উদযাপনের অংশ হিসেবে এক বিশেষ আলোচনা সভা বাংলাদেশি ও ভিয়েতনামের শিশুদের নিয়ে চিত্রাঙ্ককন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারী প্রদর্শন-এর আয়োজন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত স্বাগত বক্তব্য বলেন, মহান মুক্তিযুদ্ধ ও তার পূর্ববর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র জাতি এক সূত্রে গ্রথিত হয়েছিল এবং যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নন-তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ শিশুদের মাঝে উদীপ্ত করে ভবিষ্যৎ প্রজন্মেমের কাছে তার’সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের বার্তা পৌঁছানো আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর নির্মিত একটি প্রাামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে বাংলাদেশি খাবারসহ কারে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

Tags: জাতীয় শিশু দিবসবঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
Previous Post

ইতালিয়ান তরুণকে মনে ধরেছে জিজুর

Next Post

ডিএনসিসির কর্মচারীর ওপর হামলা

Next Post

ডিএনসিসির কর্মচারীর ওপর হামলা

শনিবার রাতে দেশে ফেরেন তামিম-মুশফিকরা

সোমবার ক্রিকেটারদের জন্য বিশেষ প্রার্থনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT