চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার ক্রিকেটারদের জন্য বিশেষ প্রার্থনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 17, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
শনিবার রাতে দেশে ফেরেন তামিম-মুশফিকরা

শনিবার রাতে দেশে ফেরেন তামিম-মুশফিকরা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার  দুপুর ২টায় শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ প্রার্থনায় সামিল হবেন ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা।

শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের ছোঁয়ায় রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা।

জুম্মার নামাজ আদায় করতে হ্যাগলি ওভাল স্টেডিয়াম থেকে মসজিদের সামনে পৌঁছাতে কয়েকমিনিট দেরি না হলে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার জন্ম হতে পারত। ঝরে যেতে পারত ক্রিকেটারদের প্রাণ।

মসজিদে সন্ত্রাসী হামলার সময়টাতে ভাগ্যক্রমে নিরাপদে সরে আসতে সক্ষম হন ক্রিকেটাররা। কিছুক্ষণ পরই জানা যায় রক্তে ভেসে গেছে পুরো মসজিদ। বন্দুকধারীর গুলিতে অর্ধশত মানুষ নিহত হয়। আহত হয়েছেন অনেকেই।

ঘটনার পর তৃতীয় টেস্ট না খেলেই ক্রাইস্টচার্চের টিম হোটেলে নির্ঘুম রাত কাটিয়ে ২২ ঘণ্টার বিমানভ্রমণ শেষে টেস্ট দলের ১৫ ক্রিকেটার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শনিবার রাত ১০টা ৪০ মিনিটে। নৃশংস ঘটনার একদিন পরও ক্রিকেটারদের চোখেমুখে দেখা গেছে আতঙ্কের ছাপ।

শুক্রবার আল নূর মসজিদের প্রবেশ গেট থেকে ২০ গজ দূরে থামে বাংলাদেশের ক্রিকেটারদের বাস। নেমে মসজিদের ভেতর যাওয়ার আগেই এক নারী চিৎকার করে বলতে থাকেন, তোমরা মসজিদে যেয়ো না। তারপরই রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন ক্রিকেটাররা।

বুদ্ধি করে বাস থেকে নেমে পার্কের ভেতর দিয়ে দৌঁড়ে মাঠে চলে যান মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম-মিরাজ-তাইজুলরা। পরে পুলিশের সহায়তায় তারা টিম হোটেলে পৌঁছান। সেখানে বিনিদ্র রাত পার করে  সকালে রওনা হন দেশের উদ্দেশে।

Tags: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

ডিএনসিসির কর্মচারীর ওপর হামলা

Next Post

টাঙ্গাইলে কিশোরীকে গণধর্ষণ

Next Post
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কিশোরীকে গণধর্ষণ

অগ্রযাত্রার অপেক্ষায় ডাকসু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT