চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়ার মতো অবস্থা নেই: মেডিক্যাল বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 03, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মেডিক্যাল টিম-ওবায়দুল কাদের

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন তার তত্ত্বাবধানে থাকা মেডিক্যাল বোর্ড।

মেডিক্যাল বোর্ড আরও জানান: ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

রোববার দুপুর দেড়টার দিকে কাদেরের বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসা বিষয়ে পরবর্তী করণীয় পর্যালোচনা করতে আরেক দফা আলোচনা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএসএমএমইউ’র কার্ডিয়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান। তার নেতৃত্বেই মেডিক্যাল টিমটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সার্বক্ষণিক দেখভাল করছেন।

ব্রিফিংয়ে ডা. সৈয়দ আলী আহসান বলেন, হৃদপিণ্ডে রিং বা করোনারি স্ট্যান্ট পরানোর পর কিছুটা ভালো হলেও বর্তমানে ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমাগত উন্নতি-অবন‌তি হ‌চ্ছে।

এর আগে সকালে বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ওবায়দুল কাদেরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। রক্তচাপসহ অন্যান্য সবদিকে অবস্থা উন্নতির পথে। তবে শ্বাষকষ্ট থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।

শনিবার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে ওবায়দুল কাদেরকে প্রয়োজনে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি আছেবলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কেউ আইসিইউ’র ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। কেউ অনুভূতি জানাতে চাইলে বাইরে রাখা খাতায় লিখে তা প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে। সাধারণ রোগীদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tags: ওবায়দুল কাদের
Previous Post

কারওয়ান বাজার রেলওয়ে বস্তিতে আগুন

Next Post

পাকিস্তান ইস্যুতে ভারতের আবেদন আইসিসিতে খারিজ

Next Post

পাকিস্তান ইস্যুতে ভারতের আবেদন আইসিসিতে খারিজ

প্রত্যন্ত অঞ্চলেও ‘রাত্রির যাত্রী’ দেখাতে চান নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT