চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যন্ত অঞ্চলেও ‘রাত্রির যাত্রী’ দেখাতে চান নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 03, মার্চ 2019
in বিনোদন
A A

গেল ১৫ ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মৌসুমী ও আনিসুর রহমান মিলন অভিনীত হাবিবুর রহমান হাবিবের ছবি ‘রাত্রির যাত্রী’। কম হলে মুক্তি পেলেও ছবিটির ব্যবসা ‘সন্তোষজনক’ বলে জানিয়েছেন নির্মাতা।

টানা দ্বিতীয় সপ্তাহ ‘রাত্রির যাত্রী’ হলগুলোতে সেল ভালো হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা। হাবিব জানান, প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে বেশ ভালো ব্যবসা করেছে ‘রাত্রির যাত্রী’। বেশ কয়েকজন হল মালিক জানিয়েছেন, ছবিটি চলতি বছরে অন্য চার/পাঁচটা ছবির চেয়ে সেল বেশি হয়েছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও ভৈরবের দুটি হলে আমি নিজে গিয়ে দেখেছি, প্রচুর মানুষ ছবিটি দেখছেন।

ঢাকার বাইরে ‘রাত্রির যাত্রী’ দেখতে মুখিয়ে আছে মানুষ, এমনটা জানিয়ে নির্মাতা বলেন, বহুদিন ধরেই জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ‘রাত্রির যাত্রী’র প্রমোশন চলছিলো। বহু জায়গা থেকে মানুষ আমাদের বলছেন তারা কবে সিনেমাটি তাদের হলে দেখতে পারবেন। তাই চতুর্থ সপ্তাহ থেকে আমাদের প্ল্যান আছে, ছবিটি প্রত্যন্ত অঞ্চলেও মুক্তি দেয়ার।

তৃতীয় সপ্তাহে ঢাকার বাইরে মাত্র ৩টি হলে চললেও চতুর্থ সপ্তাহ থেকে আরো কয়েকটি হল বাড়বে বলে জানান হাবিব। শুধু তাই নয়, ছবিটি ধীরে ধীরে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি জানান, ‘রাত্রির যাত্রী’র জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের কাছে যেকোনো মূল্যে ছবিটি পৌঁছে দিতে চাই।

‘রাত্রির যাত্রী’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান ও মারজুক রাসেল, অরুণা বিশ্বাস, রেবেকা পারভিন, শিমুল খান, সোনিয়া হোসেন।

ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সম্রাট। ‘রাত্রির যাত্রী’র আইটেম গানে নেচেছেন জনপ্রিয় মডেল নায়লা নাঈম এবং চিত্রতারকা সাদিয়া আফরিন।

অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ছবিটির কাহিনি।

Tags: অরুণা বিশ্বাসআনিসুর রহমান মিলনমৌসুমীরাত্রির যাত্রীলিড বিনোদনশিমুল খানসম্রাট
Previous Post

পাকিস্তান ইস্যুতে ভারতের আবেদন আইসিসিতে খারিজ

Next Post

ওবায়দুল কাদেরকে দেখে গেলেন প্রধানমন্ত্রী

Next Post
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরকে দেখে গেলেন প্রধানমন্ত্রী

ওআইসি-সুষমা-স্বরাজ-কাশ্মীর

কাশ্মীর ইস্যু আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়: ওআইসি’কে সুষমা স্বরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT