চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদের ব্যাটে উত্তরার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তরুণ ক্রিকেটার তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টিতে জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারায় উত্তরা স্পোর্টিং।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বৃষ্টির কারণে ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ১৭ ওভারে। উত্তরা স্পোর্টিং ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় খেলাঘর।

দলীয় ৮ রানেই দলটি হারায় ওপেনার সাদিকুর রহমানকে। ওয়ান ডাউনে নামা অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন সাজঘরে ফেরেন নামের পাশে কোনো রান যোগ করার আগেই। একটু পরে ফেরেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রবিউল ইসলাম রবিও।

মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। তবে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন রাফসান আল মাহমুদ ও মইনুল ইসলাম। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল পায় সম্মানজনক সংগ্রহ। ৩টি চারের সহায়তায় রাফসান ২৪ বলে ২৮ এবং ২টি চার ও ১টি ছক্কার সহায়তায় মইনুল ২২ বলে ২০ রান করেন।

অন্যান্যদের মধ্যে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন রবিউল হক। ১৫ বলের মোকাবেলায় তার ব্যাট থেকে আসে ১৭ রান। নির্ধারিত ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৯ রান।

উত্তরার হয়ে আব্দুর রশিদ ও সাজ্জাদ হোসেন দুটি করে এবং নাহিদ হাসান, মোহাইমিনুল খান ও নাইমুল ইসলাম একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে উত্তরা ও। দলীয় ৫ রানেই দলটি হারায় ওপেনার আনিসুল ইসলাম ইমনকে। এরপর তানজিদ হাসান একপ্রান্ত আগলে রেখে খেলে গেলেও একে একে সাজঘরে ফেরেন জনি তালুকদার ও অধিনায়ক মোহাইমিনুল খানও।

তবে তানজিদকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেন মিনহাজ খান। দুজনের অবিচ্ছিন্ন জুটি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। ২৮ বলে ২৮ রান করে মিনহাজ ফিরলেও তানজিদ ৫৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জয়ের নায়ক তানজিদের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় দল। পরে ম্যাচ সেরা হয়েছেন তানজিদ।

Tags: ডিপিএলডিপিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

নতুন জিপি সেন্টার উদ্বোধন করল গ্রামীণফোন

Next Post

আমাদের দেশের ছেলে মেয়েরা খুব মেধাবী: প্রধানমন্ত্রী

Next Post
ফাইল ছবি

আমাদের দেশের ছেলে মেয়েরা খুব মেধাবী: প্রধানমন্ত্রী

ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ জয়সুরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT