চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল আইসিসির দুর্নীতি দমন ইউনিট, আকসু। শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বিরুদ্ধে তথ্য গায়েব, তদন্তে সহযোগিতা না করা ও দেরি করার মতো অভিযোগ। বিধিভঙ্গের অভিযোগ তুলে আকসু জানিয়েছিল, কোড অব কন্ডাকটের ২.৪.৬ এবং ২.৪.৭ ধারায় অভিযুক্ত জয়সুরিয়া। যার কারণে কড়া শাস্তি হতে পারে তার।

সেটাই হল। ক্রিকেট থেকে ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার ‘মাতারা হারিকেন’ খ্যাত এই বিস্ফোরক ব্যাটসম্যানের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেট সম্পর্কিত যাবতীয় সব কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকবেন জয়সুরিয়া। আচরণবিধি লঙ্ঘন করার দায়েই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাকে। জয়সুরিয়া সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি।

বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান এই সাবেক তারকা বিরুদ্ধে প্রধান অভিযোগ, বিভিন্ন সময় তদন্তে সহযোগিতা করেননি। অনেক ক্ষেত্রে তথ্য পর্যন্ত গায়েব করে দিয়েছেন। বারবার বলার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ই তিনি এইসব কাজ করেছেন।

অভিযোগের সমস্ত প্রতিবেদন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর কাছে উপস্থাপন করে আকসু। তবে কারা এ তদন্তের সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা।

সেসময় জয়সুরিয়াকে ১৪ দিনের মধ্যে এসব অভিযোগ খণ্ডানোর সুযোগ দেয় আকসু।

অভিযোগের পরেরদিনই অবশ্য মুখ খোলেন এ লঙ্কান সাবেক তারকা। জানান, ক্রিকেটের বিষয়ে সৎ ও স্বচ্ছ থেকেছেন তিনি। তখন সংবাদ বিবৃতিতে নিজেকে নির্দোষও দাবি করেন জয়সুরিয়া। কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আনা হয়নি বলেও দাবি করেন।

সাবেক এ বিস্ফোরক ব্যাটসম্যান বিবৃতিতে জানান, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত এমন বিষয়ে সবসময় সৎ এবং স্বচ্ছ থেকেছি। আমার ওপর ম্যাচ ফিক্সিং, মাঠের উইকেট ফিক্সিং কিংবা এ ধরণের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো অভিযোগ তারা পায়নি। আর এ কারণে তারা আমার বিরুদ্ধে দুর্নীতিদমন ইউনিটকে অসহযোগিতার অভিযোগ এনেছে।

২০১৭ সালে পদত্যাগের আগে দুই দফায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন জয়সুরিয়া। প্রথমদফা দায়িত্বের শেষ টেনে ২০১৩ সালে সরে দাঁড়ান, ২০১৫ বিশ্বকাপের পর আবারও প্রধান নির্বাচকের পদে বসেন ‘মাতারা হারিকেন’ খ্যাত এ মারকুটে ব্যাটসম্যান। সেসময়ে দল নির্বাচন নিয়ে প্রবল আপত্তি ওঠায় দুই বছর পর পুরো কমিটিসহ দ্বিতীয়দফা পদত্যাগ করেন তিনি।

Tags: আইসিসিআকসুজয়সুরিয়ালিড স্পোর্টস
Previous Post

আমাদের দেশের ছেলে মেয়েরা খুব মেধাবী: প্রধানমন্ত্রী

Next Post

অনলাইনে মনোনয়ন ফরম জমার সুযোগ রেখে সংসদে আরপিও সংশোধন বিল উত্থাপন

Next Post

অনলাইনে মনোনয়ন ফরম জমার সুযোগ রেখে সংসদে আরপিও সংশোধন বিল উত্থাপন

ফেসবুক

ফেসবুক ও ইন্সটাগ্রামে নিষিদ্ধ টমি রবিনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT