চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাস্টবিনে মানবভ্রূণ: আসল ঘটনা খুঁজতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:25 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

গতকাল সোমবার রাতে বিভিন্ন গণমাধ্যমের একটি খবরে সারাদেশ তোলপাড় ওঠে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ডাস্টবিন থেকে ৩১টি মানবভ্রূণ উদ্ধার করেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। পরে এই খবরে গুজবের ডালপালা গজিয়ে বিশাল আকার ধারণ করে।

উৎসুক জনতা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভ্রূণের ছবি দিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। কেউ প্রশ্ন রেখে বলেন, ‘এসব বাচ্চা কোথা থেকে এলো?’ কারো দাবি, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এসব শিশুর মৃত্যু হয়েছে।’ কেউ কেউ আবার মন্তব্য করেন, ‘একটি সঙ্ঘবদ্ধ চক্র এসব শিশুর মরদেহ পাচার করছিল।’ এমন সব আলোচনায় ভেসে যায় ফেসবুকের পাতা।

শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় কর্তৃপক্ষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দাবি করেন, ওইসব ভ্রূণ মূলত অনেক বছরের আগের। অপরিণত যেসব ভ্রূণ হাসপাতালে প্রসব হয়, তা গবেষণার জন্য ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয়। এটা মেডিকেল কলেজের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তবে এসব ভ্রূণ শিক্ষার কাজে ব্যবহার অযোগ্য হওয়ায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু যাদের উপর এ দায়িত্ব ছিল, তারা ঠিকভাবে কাজটি করেনি। মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়।

আমরা জেনেছি, এরই মধ্যে ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তদন্ত করে জানতে পারবে আসলে কী ঘটেছিল? ভ্রূণগুলো কাদের? বা কোথা থেকেই তা সংগ্রহ করা হয়েছিল। ঘটনার পেছনে কোনো ঘটনা থাকলে, তাকেও খুঁজে বের করতে হবে।

তবে একটা বিষয় স্পষ্ট, ভ্রূণগুলো যেভাবে ফেলে রাখা হয়েছে – খুবই অমানবিক। হোক তা বহু আগের পুরানো ভ্রূণ। কিন্তু এসব স্পর্শকাতর বিষয়ে আরো সতর্ক  হওয়া উচিৎ ছিল। আবার এই ভ্রূণের ছবি যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে; সেটাও সুস্থ কোনো কর্মকাণ্ড নয়। অতি উৎসাহী কিছু মানুষের এই ধরনের তৎপরতা আতঙ্ক ছড়িয়েছে।

আমরা মনে করি, কোনো ঘটনা সত্যি হোক বা না হোক, তা শুনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে দেয়া চরম দায়িত্বহীনতা। চাইলেই অনেক কিছু সেখানে শেয়ার করা যায় না; এ নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।

Tags: গুজব
Previous Post

শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

Next Post

সময়টা ১৯৭১ হোক বা ২০১৮, আজকেও সমস্যাটা সেই একই: আলফনসো

Next Post

সময়টা ১৯৭১ হোক বা ২০১৮, আজকেও সমস্যাটা সেই একই: আলফনসো

প্রধান বিচারপতি

চড়াই-উৎরাই পেরিয়েই আইনজীবীকে সাফল্যের শিখরে পৌঁছতে হয়: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT