চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়াই-উৎরাই পেরিয়েই আইনজীবীকে সাফল্যের শিখরে পৌঁছতে হয়: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন: একজন আইনজীবীর জীবন কখনই মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়েই একজন আইনজীবীকে সাফল্যের শিখরে পৌঁছতে হয়। আর সে পথচলায় প্রয়োজন হয় নিষ্ঠা, সময়ানুবর্তীতা, ধৈর্য্য, সততা, পরিশ্রম এবং নিরন্তর অধ্যয়নের।

প্রধান বিচারপতি আরও বলেন: আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সকল অনিয়মের বিরুদ্ধে বার ও বেঞ্চকে সোচ্চার থাকতে হবে। প্রতিটি মামলা পরিচালনায় শিক্ষা, মেধা এবং বিচক্ষণতার প্রয়োগ হতে হবে। জেনে-শুনে মামলার ঘটনার বিকৃত উপস্থাপনা করা একজন আইনজীবীর কখনই উচিত নয়। সঠিক সাক্ষ্য-প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করাই আইনজীবীর মূল উদ্দেশ্য।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএল.এম লইয়ার্স এসোসিয়েশন (ডুলা) আয়োজিত নবীন বরণ ও ফাগুন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি

ভাষা শহীদদের স্মরণ করে প্রধান বিচারপতি বলেন: যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন: কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। মামলা পরিচালনায় আইনজীবীদের মধ্যে প্রতিযোগিতা হবে যে কে কত বিনয়ী হতে পারে।

আয়োজক সংগঠনেক সভাপতি অ্যাডভোকেট এ কেএম ফয়েজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডুলা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিচারপতি এ, কে, এম, আব্দুল হাকিম প্রমুখ।

Tags: প্রধান বিচারপতি
Previous Post

সময়টা ১৯৭১ হোক বা ২০১৮, আজকেও সমস্যাটা সেই একই: আলফনসো

Next Post

বইমেলায় অমিত আশরাফের ছাঁটমানুষের জাগ

Next Post

বইমেলায় অমিত আশরাফের ছাঁটমানুষের জাগ

সালমান মুক্তাদির

সালমান মুক্তাদিরকে পুলিশের জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT