চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে পারবে না: হুয়াওয়ের প্রতিষ্ঠাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রেন

হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই এক বিশেষ সাক্ষাৎকারে বিবিসিকে বলেছেন, কোনোভাবেই যুক্তরাষ্ট্র এই কোম্পানির সর্বনাশ করতে পারবে না।

এ সময় রেন তার মেয়ে হুয়াওয়ে চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়াংঝাউ এর গ্রেপ্তারের ঘটনাকে ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ হিসেবেই উল্লেখ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছে হুয়াওয়ে এবং মেং ওয়াংঝাউয়ের বিরুদ্ধে। সেসব অভিযোগের মধ্যে মানি লন্ডারিং, ব্যাংক জালিয়াতি ও বাণিজ্য গোপনীয়তা লংঘনের মতো অপরাধ রয়েছে।

তবে হুয়াওয়ের কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছে কোম্পানিটির প্রতিষ্ঠাতা। মেং গ্রেপ্তার হওয়ার পর রেন বিবিসিকে এই প্রথম সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, আমাদের ধ্বংস করার কোনো উপায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। বিশ্ব আমাদের ত্যাগ করতে পারবে না, কারণ আমরা অনেক এগিয়ে গেছি। এমনকি তারা যদি অন্যান্য দেশকেও সাময়িকভাবে আমাদের পণ্য ব্যবহার না করতে প্ররোচিত করে। তখন আমরা খানিকটা পেছনে পড়তে পারি।

তবে তিনি স্বীকার করেন, প্রথার পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

গত সপ্তাহে মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও জোট দেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রুদের পাশাপাশি আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখা, সেটা মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য বেশ কঠিন।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুয়াওয়ের ফাইভজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের যন্ত্রপাতি আমদানী নিষিদ্ধ বা অবরোধের আওতায় এনেছে। আর কানাডা পর্যালোচনা করছে, সত্যিই প্রতিষ্ঠানটির উপকরণে কোনো ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি আছে কিনা।

রেন বলেন, যদি পশ্চিম থেকে আলো চলে যায় তাহলে পূর্বে তা জ্বলজ্বল করবে। যদি উত্তর অন্ধকারে চলে যায়, তাহলে দক্ষিণে আলো থাকবে। আমেরিকা পুরো বিশ্বের প্রতিনিধিত্ব করে না। সেটা শুধু বিশ্বের একটা অংশের প্রতিনিধিত্ব করে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের আশঙ্কা, হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের কারণে কোনো ঝুঁকির তৈরি হলে সেটা তাদের টেলিকম প্রজেক্ট নিয়ন্ত্রণ নেবে।

যুক্তরাজ্যের বেশ কিছু মোবাইল কোম্পানি যেমন: ভোডাফোন, ইই এবং থ্রি তাদের ফাইভজি নেটওয়ার্ক উন্নত করার জন্য হুয়াওয়ের সঙ্গে কাজ করছে।

সেখানেও নিষেধাজ্ঞার আশঙ্কার কথা বলা হলে রেন বলেন, আমরা এখনো যুক্তরাজ্যকে বিশ্বাস করি, আশা করি তারাও আমাদের বিশ্বাস করে। এরপরও আমরা সেখানে বিনিয়োগ করবো। যদি তারাও আমাদের নিষিদ্ধ করে তাহলে আমরা বিনিয়োগের বিষয়টা আরো বড় ক্ষেত্রে ভাববো।

গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অনুরোধে ভ্যানকুভার থেকে রেনের মেয়ে মেংকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ। তার বিরুদ্ধে ২৩ টি অভিযোগ তোলা হয়েছে।

Tags: যুক্তরাষ্ট্রহুয়াওয়ে
Previous Post

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু নেই

Next Post

গাছের মগডালে সিংহ!

Next Post

গাছের মগডালে সিংহ!

সঞ্জিতকে নিয়ে বিপাকে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT