চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহম্মদ খসরু মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের বর্তমান সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন জাহিদুর রহিম।

শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যাজমার সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন মুহম্মদ খসরু। গেল মাসে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউ’তে ভর্তি করেন।

মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল ছাড়লেও শেষ রক্ষা হয়নি তার।

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাড়াও বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদক মুহম্মদ খসরু। এছাড়া বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০-এর দশকে। যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।

ছবি: কামরুল মিথুন

Tags: অঞ্জন জাহিদুর রহিমবাংলা চলচ্চিত্রবিকল্প ধারামুহম্মদ খসরুলিড বিনোদন
Previous Post

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির ১৬টি অঙ্গরাজ্যের মামলা

Next Post

যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে পারবে না: হুয়াওয়ের প্রতিষ্ঠাতা

Next Post
রেন

যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে পারবে না: হুয়াওয়ের প্রতিষ্ঠাতা

গাছের মগডালে সিংহ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT