চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজতেমায় কোনো ধরনের গুজবে কান দিবেন না: র‌্যাব ডিজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন বিশ্ব ইজতেমায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, ইজতেমায় নিরাপত্তায় দায়িত্বে এবার পোশাকি র‍্যাবের চাইতে সাদা পোশাকি র‍্যাব বেশ দায়িত্ব পালন করবে। সুদৃঢ় নিরাপত্তার জন্য আকাশে হেলিকপ্টার ও ড্রোন থাকবে।

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বিশ্ব ইজতেমার নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে আমাদের একটি মনিটরিং টিম কাজ করবে, ইজতেমার কোনো পক্ষই কোনো কিছু যাচাই বাছাই না করে তৃতীয় পক্ষের কোনো গুজবে কান দিবেন না।

তিনি বলেন, নিজেরা যাচাই না করতে পারলে আমাদের জানাবেন। আপনাদের পাশে সবসময় র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

তিনি বলেন, তাবলীগ জামাতের মুরুব্বীদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকবে যাতে করে কোন ধরনের গুজব সৃষ্টি হলে আমরা এটা দ্রুত নিষ্পত্তি করতে পারি। তাবলীগ জামাতের নেতৃবৃন্দ দের বলবো কোথাও কোনো তথ্য পেলে সেটি যাচাই না করে শেয়ার করবেন না। আর যাচাই না করতে পারলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা যাচাই করব। কিন্তু আনভেরিফাইড কোন তদন্ত এই বিশাল মহাসমাবেশে ছড়িয়ে দিবেন না। 

ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র‍্যাব ডিজি বলেন, আমাদের এবার যে পরিমাণ লোক থাকবে ইউনিফর্মে তার চেয়ে বেশি লোক থাকবে সাদা পোশাকে। আকাশে র‍্যাবের হেলিকপ্টারের সঙ্গে ড্রোন দিয়েও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

এছাড়াও ডগ স্কোয়ার্ড দিয়ে সুইপিং করা হবে। অন্য সববারের তুলনায় এবার সিসিটিভি কাভারেজ বেশি থাকবে।

এই মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে আমাদের প্রস্তুতি পর্যাপ্ত। কোন ধরনের আশঙ্কা করার কোন কারন নাই। আমরা এই কথাগুলো বলছি যাতে করে কোন ধরনের কোন বিন্দুমাত্র সুন্দর সুযোগ না থাকে।

দেশের জনগণের পাশাপাশি বিদেশি মেহমানদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন: প্রত্যেকটা খিত্তা ছাড়াও বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে আমরা সাদা পোশাকের আবরণ সৃষ্টি করব।

বিদেশি মেহমানদের নিরাপত্তা দেশের স্বার্থের সঙ্গে জড়িত তাই আমরা লক্ষ্য রাখবো বিদেশি মেহমানদের নিরাপত্তায় যেন নষ্ট না হয়।

বেনজীর আহমেদ বলেন, তাবলীগ জামায়াতের মুরুব্বীদের উদ্দেশ্যে বলবো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সময় শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে, তার যেন কোনো মতবিভেদ সৃষ্টি না করে। এ বিষয়ে তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মিটিং করেছি।

র‍্যাব ডিজি বলেন, তাবলীগ জামাতের নেতৃবৃন্দ এবং মুরুব্বীদের ব্যর্থতাকে আমরা বরদাস্ত করব না। কিন্তু কোন দায়িত্বশীলদের ভুলে কোন মুরুব্বীদের বলে কোন ব্যক্তির ভুলে বা কোন গ্রুপের বলে কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হবে এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এটা বরদাস্ত করা হবে না। প্রথম গ্রুপ ইজতেমা শেষে শান্তিপূর্ণভাবে প্রস্থান করবে পরে আরেক গ্রুপ আসবে।

এরআগে র‍্যাব -১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম ইজতেমার নিরাপত্তা গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।

 

Tags: ইজতেমাগুজববিশ্ব ইজতেমাবেনজীর আহমেদ
Previous Post

বাঁশবাগানে গলাকাটা মরদেহ

Next Post

অবসর ভেঙে ফিরছেন শোয়েব আখতার!

Next Post

অবসর ভেঙে ফিরছেন শোয়েব আখতার!

চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT