নোয়াখালীর কোম্পানীগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ছাত্রী বিষয়টি ওইদিন রাতেই পরিবারের সদস্যদের জানায়।
ভুক্তভোগী ছাত্রী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের চর কচ্ছপিয়া গ্রামে একা পেয়ে ইব্রাহীম (৩৪) বিকেল প্রায় সাড়ে চারটার দিকে ওই ছাত্রীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে ইব্রাহীম দৌড়ে পালিয়ে যায়।
অভিযুক্ত ইব্রাহীম উপজেলার চরফকিরা ইউনিয়নের আবদুর রশীদের ছেলে। সে তিন সন্তানের জনক ও পেশায় রাজমিস্ত্রী।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় অভিযুক্তের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান: পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে।









