চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিক হতে পারলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল: মনোহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ধারাবাহিকতায় ঘাটতি মেটাতে পারলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা ক্রিকেট দল, বিপিএল ফাইনাল দেখার উদ্দেশে ঢাকায় এসে এমন মন্তব্য করেছেন আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আইসিসি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয় বিসিবি। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার ক্রিকেট নিয়ে মনোহর বললেন আশার কথাই।

‘পাপনের (নাজমুল হাসান, বিসিবি সভাপতি) নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট ভালো করছে। এটা বিশ্বের সবার জানা। পূর্ণ সদস্য হিসেবে আইসিসির শেষ দেশ ছিল বাংলাদেশ। যারা এখন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাতে সক্ষম। তারা দারুণ খেলছে। ঘাটতি শুধু ধারাবাহিকতায়। যদি একবার তা পেয়ে যায়, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল।’

তিন দিনের সফরে মনোহর ঢাকায় আসেন বুধবার সন্ধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্তদিন কাটান আইসিসি চেয়ারম্যান। সকালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর যোগ দেন বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বসে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার বিপিএল ফাইনাল উপভোগ করবেন তিনি। শনিবার সকালে দেশে ফিরে যাবেন এ ভারতীয়।

Tags: আইসিসি প্রধানলিড স্পোর্টসশশাঙ্ক মনোহর
Previous Post

বিএনপির ভবিষ্যৎ কী?

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কৃতদের শোডাউন

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কৃতদের শোডাউন

রাকসু নির্বাচনে হলের বাইরে কেন্দ্র চায় ছাত্র ফেডারেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT