চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কৃতদের শোডাউন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2019
in শিক্ষা
A A

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিতের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মহড়া দিচ্ছে। নেতৃত্বে ছিল বহিষ্কৃত নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক এর নামে দুটি গ্রুপ নিয়মিত ক্যাম্পাসে মহড়া দিচ্ছে ক্যাম্পাসে। তাদের মহড়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শোডাউনের নেতৃত্বে ছিল বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতারা। তাদের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটির সাংগঠনিক কার্যক্রম না থাকায় বহিষ্কৃত নেতাদের দ্বারা যে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছে ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রয়েছে। বেশ আগে থেকে একটি চক্র ক্যাম্পাসে নাশকতার পরিকল্পনা করছে। তারা যদি কেন্দ্রীয় সংগঠনের নাম ভাঙ্গিয়ে কিছু করার চেষ্টা করে তবে তাদের ব্যবস্থাও কেন্দ্রীয় সংগঠন করবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্যাম্পাসে আমাদের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে যারা শোডাউন দিচ্ছে তাদের অনেকেই বহিষ্কৃত। এখন ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায়ভার আমাদের না।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, জবি ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার পর গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গ্রুপ ও বুধবার সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নামে আরেকটি গ্রুপ ক্যাম্পাসে মহড়া দেয়। যার নেতৃত্বে থাকা আশরাফুল আলম জবি ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাওয়ার পর স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিল। মিছিলে থাকা যুগ্ম সম্পাদক হোসনে মোবারক রিশাত ও মশিউর রহমান লিজনকে চাঁদাবাজির দায়ে কেন্দ্রীয় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। শোডাউনে থাকা বেশ কয়েকজন কর্মী ক্যাম্পাসে মারামারি ও সাংবাদিক পেটানোর দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন। এদের মধ্যে ছিল সাংবাদিক মারধর করে বহিষ্কার হওয়া তানভীর চৌধুরী শাকিল, নুরে আলম। আর বিশ্ববিদ্যালয় দিবসে গাড়ি চালককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া আল সাদিক হৃদয় ও আশিকুর রহমান।

এবিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি ছাত্রলীগ
Previous Post

ধারাবাহিক হতে পারলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল: মনোহর

Next Post

রাকসু নির্বাচনে হলের বাইরে কেন্দ্র চায় ছাত্র ফেডারেশন

Next Post

রাকসু নির্বাচনে হলের বাইরে কেন্দ্র চায় ছাত্র ফেডারেশন

উইন্ডিজ দলে ফিরলেন গেইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT