চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল নামে নকল ওষুধ বিক্রিই তাদের কাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2019
in অপরাধ
A A

অখ্যাত ফার্মেসির মাধ্যমে বাজারজাত করে বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রি করে মানুষদের প্রতারিত করে আসছিল একটি চক্র। সেই চক্রের কয়েক সদস্যকে আটকের পর উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ তৈরির সরঞ্জামসহ  ৫ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট।

গ্রেপ্তারদের মধ্যে আছেন; আব্দুল সোবহান, মোহাম্মদ নাঈমুর রহমান তুষার, রিয়াজুল ইসলাম মৃদুল, নারগিছ বেগম ও মোহাম্মদ ওয়াহিদ।

এ সময় তাদর কাছ থেকে প্রিন্টার, রঙের কৌটা, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও ব্যাচ নম্বরসহ বিভিন্ন প্রকার সিল, নকল ওষুধসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করা হয়।

রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করে আসছিল। বিভিন্ন অখ্যাত ফার্মেসির মাধ্যমে মার্কেটিং করে নকল ওষুধগুলো কম দামে বিক্রি করে জনসাধারণকে প্রতারিত করে আসছিল।

‘‘এই চক্রটি ভেজাল ওষুধ বানিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে আসছিল। ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে তারা নিজেরাই সীল মেরে মেয়াদ বাড়িয়ে নিতো। এই চক্রটি সাধারণত অখ্যাত ফার্মেসিগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে ওষুধ সাপ্লাই দিয়ে থাকে।’’

গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন

আবদুল বাতেন আরও বলেন, ‘পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের অভিযান চলবে। খুব দ্রুত আমরা আরও কিছু চক্রকে ধরতে পারবো বলে মনে করছি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোহাম্মদ সোবহান দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত বলে স্বীকার করে।

Tags: নকল ওষুধলিড নিউজ
Previous Post

এলিমিনেটর ম্যাচের আগে মোসাদ্দেকের চোট

Next Post

সুরকার আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

Next Post
গেল ফেব্রুয়ারিতে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সুরকার আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT