চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরকার আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:06 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A
গেল ফেব্রুয়ারিতে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী

গেল ফেব্রুয়ারিতে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী

কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী দীর্ঘদিন যাবত অসুস্থ। রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ একাধিক রোগে আক্রান্ত তিনি। দেশবরেণ্য এই সুরসম্রাটের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুর ১২ টার দিকে গণভবনে ডেকে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়ী পত্র তুলে দেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ লাখ টাকা সঞ্চয়ী পত্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাউদ্দিন আলীর চিকিৎসায় দিয়েছেন। এখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা তার চিকিৎসায় ব্যয় হবে। এছাড়া আলাউদ্দিন আলীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

ফারজানা মিমির কাছ থেকে জানা যায়, বর্তমানে আলাউদ্দিন আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা উন্নতির দিকে। যথাসাধ্য তার চিকিৎসা চলছে। চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না। দেশের সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন। তবু সবার কাছে তার পরিবারের একটাই অনুরোধ, সবাই যেন উনার জন্য দোয়া করেন।

আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি। এরমধ্যে কালজয়ী কিছু গান হচ্ছে ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ,  এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২২ জানুয়ারি আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তখন জানা যায়, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

Tags: আলাউদ্দিন আলীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
Previous Post

আসল নামে নকল ওষুধ বিক্রিই তাদের কাজ

Next Post

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Next Post

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণে যা করতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT