চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দল অনানুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে: নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 29, জানুয়ারি 2019
in রাজনীতি
A A

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। 

মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন: সংসদে ১৪-দলীয় জোটের শরিকরা বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করে। তবে তা আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে নয়। ১৪ দলের শরিকরা সংসদের ভেতর ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যেকোনো কার্যক্রমের সমালোচনা করবে।

তিনি বলেন: এদেশে সরকার চলবে মুক্তিযুদ্ধের চেতনায় ও বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের চেতনায়। উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে। উপজেলা নির্বাচন জোটবদ্ধভাবে করার কোনো সুযোগ নেই।

বিএনপির সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র বলেন: নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্যে অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) পার্লামেন্টে গিয়ে ব্যর্থতার কথা বলেন। বিএনপি পার্লামেন্টে না যাওয়ার সিদ্ধান্ত কতদিন থাকবে জানি না। তারা অভিমান করে হয়তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের দাওয়াতে যাবেন না, তবে পার্লামেন্টে যাবেন।

এসময় আওয়ামী লীগের এ নেতা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তোষামোদকারীদের সরিয়ে দেয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

Tags: মোহাম্মদ নাসিমসেমি লিড
Previous Post

ভারতের ৫ রাজ্যে মুক্তি পাচ্ছে বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি

Next Post

তাসকিনের উন্নতিতে ওয়াকারের হাত নেই!

Next Post

তাসকিনের উন্নতিতে ওয়াকারের হাত নেই!

সহজ জয়ে শীর্ষে তামিম-ইমরুলদের কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT