চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ৫ রাজ্যে মুক্তি পাচ্ছে বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:36 অপরাহ্ন 29, জানুয়ারি 2019
in বিনোদন
A A

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা তেলেগু ভাষার একটি ছবিতে অভিনয় করেছেন। এটা পুরনো খবর। নতুন খবর হলো, ‘সাকালাকালা ভাল্লাভুডু’ নামের ওই ছবিটি এবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।

আগামী পহেলা ফেব্রুয়ারি সেখানকার ১৫০ হলে মুক্তি পাচ্ছে মেঘলা অভিনীত প্রথম এই তেলেগু ছবি। আজ (মঙ্গলবার) চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন মেঘলা মুক্তা।

ছবি মুক্তির প্রচারে মেঘলা হায়দরাবাদ গেছেন ২৭ জানুয়ারি। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে বলেন, হায়দরাবাদ শহরের বাইরে বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরেলা এবং অন্ধ্র প্রদেশ; এই পাঁচ রাজ্যে ১৫০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। এছাড়া সেখানকার কয়েকটি বড় বড় মাল্টিপ্লেক্সেও চলবে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। তামিল, তেলেগু, বলিউডের সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে চলবে এ ছবি।

মেঘলা বলেন, এখানে ছবির প্রচারণায় ছোটাছুটি করছি। এই ইন্ডাস্ট্রিতে আমি নতুন। তারপরেও এখানকার মানুষের মধ্যে আমাকে নিয়ে বেশ উৎসাহ দেখতে পাচ্ছি। নিজের কাছে অনেক ভালো লাগছে। তবে নার্ভাস ফিল করছি। পহেলা ফেব্রুয়ারি ছবি মুক্তি উপলক্ষে আগামীকাল এখানে সংবাদ সম্মেলন এবং ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। মুক্তির পর বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দেখবো। মুক্তির পর আরও প্রমোশনের জন্য সপ্তাহ দেড়েক থাকা লাগবে এখানে।

মেঘলা জানান, তিনি ফেব্রুয়ারি মাসের শেষে দেশে ফিরবেন। কারণ, নতুন কয়েকটি তামিল ও তেলেগু ছবিতে তার কাজের ব্যাপারে আলাপ হয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেঘলা তেলেগু ছবিতে কাজ করছে এ খবর প্রথম প্রকাশ হয়েছিল চ্যানেল আই অনলাইনে। সেসময় তিনি বলেছিলেন, ২০১৮ সালের জানুয়ারিতে শুটিং শুরু হয়েছি। তিনমাস অন্ধ্র প্রদেশের ভাইজ্যাক এলাকার পার্বতীপুরম ও নার্সিঙ্গাপুরণে শুটিং হয়েছে। এছাড়া হায়দরাবাদের বিভিন্ন স্টুডিও, রাজমন্দ্রিতেও শুটিং হয়েছে। শুধু তাই নয়, তামিলনাড়ু, কেরেলা ও রামুজি ফিল্ম সিটিতে একদিন শুটিং হয়েছে। তারপর মেঘলা মুক্তির অপেক্ষা করছিলেন। অবশেষে তার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি ১৫০ হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

‘সাকালাকালা ভাল্লাভুডু’ পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। এই ছবিতে মেঘলার নায়ক তানিশক রেড্ডি। এছাড়া মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমান তালওয়ার, যিনি দক্ষিণি সিনেমার পরিচিত মুখ।

গোটা ভারত বর্ষের চারটি প্রদেশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছিল ছবিটির। নির্মাণের শুরুতে এই ছবিটি নিয়ে ফলাও করে তেলেগুর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছিল। এমনকি মেঘলার সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল। গেল সেপ্টেম্বরে ছবির অফিসিয়াল পোস্টার ও ট্রেলারে মেঘলার উপস্থিতি নজর কাড়ে।

মেঘলা জানান, তেলেগু ভাষার ছবিতে অভিনয় করতে গিয়ে তেলেগু ভাষা আগে রপ্ত করতে হয়েছে। তার কাছে মনে হয়েছে, তিনি যেন বোর্ড পরীক্ষা (এসএসসি) দিয়েছেন। কারণ, পুরো ছবির চিত্রনাট্য লেখা ছিল তেলেগু ভাষায়। মেঘলা সেগুলো বাংলায় অনুবাদ করেন। এরপর সেটা বোঝার চেষ্টা করেছেন।

মেঘলা বলেন, ‘ভাষা নিয়ে সেখানে ওয়ার্কশপ করেছি। রাত জেগে তেলেগু ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আর শট দেয়ার আগে আমাকে অনুশীলন করানো হয়েছে। এর জন্য পরিচালক ও নায়ক দুজনেই আমাকে সাহায্য করেছেন।

তেলেগু সিনেমায় কাজ করে আমি খুবই সন্তুষ্ট। কারণ, কাজ করতে গিয়ে অনেক কমফোর্ট পেয়েছি। তারা অনেক বেশি সহযোগিতা পরায়ণ, কোনো অ্যারোগেন্সি পাইনি তাদের থেকে। তারা নতুনদের ওয়েলকাম করতে জানে। আমি বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি এটা সবাই জেনে আমাকে ভীষণ সাহায্য করেছেন। বিশেষ করে তেলেগু ভাষা শিখতে সবাই খুব আন্তরিক ছিলেন। ওদের শুটিং, ডান্স প্যাটার্ন সবকিছুই ব্যতিক্রম লেগেছে।

মেঘলা বাংলাদেশের পরিচিত মডেল। কাজ করেছেন দেশের নামী সব ফ্যাশন হাউজের সঙ্গে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন। অল্পদিনের ক্যারিয়ারে দক্ষিণের নায়িকা হয়েছেন মেঘলা। তিনি আশা করছেন, সবকিছু ছাপিয়ে ছবিটি সাফল্য পাবে।

Tags: তামিলতেলেগুতেলেগু সিনেমাবলিউডভারতমেঘলা মুক্তালিড বিনোদন
Previous Post

আয়ের দিক থেকে কে এগিয়ে, কঙ্গনা নাকি নওয়াজ?

Next Post

১৪ দল অনানুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে: নাসিম

Next Post

১৪ দল অনানুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে: নাসিম

তাসকিনের উন্নতিতে ওয়াকারের হাত নেই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT