চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত, বহিরাগত যুবক আটক

সুব্রত গাইন by সুব্রত গাইন
12:43 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগ নেতা-ছুরিকাঘাত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গলায় ছুরিকাঘাত করেছে বহিরাগত এক যুবক। রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

হামলার শিকার ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদকে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আটক যুবকের নাম আরিফ ইশতিয়াক রোমেল। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার অধিবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ইমতিয়াজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানোয়ার হোসেন সারোয়ার বঙ্গবন্ধু হলের পাশে দোকানে দাঁড়িয়েছিলেন। এসময় পাঁচ-সাতটি মোটরসাইকেল নিয়ে বহিরাগত কয়েকজন যুবক ওই দোকানের সামনে আসে।

একপর্যায়ে তাদের মধ্যে একজন দোকানে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের গলায় আচমকা ছুরিকাঘাত করে দৌঁড় দেয়। পালানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগত যুবক আরিফকে আটক করে বঙ্গবন্ধু হলের অতিথি কক্ষে নিয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রাধ্যক্ষ ও পুলিশ ঘটনাস্থলে এলেও বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের সামনেই আরিফকে বেধড়ক মারধর করে।

পরিস্থিতি ক্রমেই উত্তেজিত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই ঘটনাস্থলে এসে আরিফকে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

পুলিশি নিরাপত্তায় তাকে হল থেকে বের করার মুহূর্তে আবারও ছাত্রলীগ নেতাকর্মী আরিফের ওপর চড়াও হন এবং তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। আরিফকে বাঁচাতে গিয়ে সহকারী প্রক্টর শিবলী ইসলাম, আবু সাঈদ মো. নাজমুল হায়দার, মতিহার জোনের ডিসি সাজিদ হোসেন ও মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম শরীরে আঘাত পান।

পরে পরিস্থিতি সামাল দিয়ে আরিফকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ রামেক হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বহিরাগত যুবক আরিফকে আটক করে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আরিফকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতিহার থানার ওসি মাহবুব আলম বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আরিফকে হাসপাতালে নেয়ার পথে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরিফকে মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে আমিসহ কয়েকজন শিক্ষক আঘাত পেয়েছি। আরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

জানা যায়, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা এলাকার বাধন নামের এক যুবককে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা মারধর করে মাথা ফাটিয়ে দেয়। তবে সেই নেতার পরিচয় জানা যায়নি। এর কিছুক্ষণ পরই ইমতিয়াজকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

Tags: ছুরিকাঘাতরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

স্বপ্নে বিভোর মালিক

Next Post

মুরগি চুরির অপবাদে কিশোর নির্যাতনের খবর হাইকোর্টের নজরে

Next Post

মুরগি চুরির অপবাদে কিশোর নির্যাতনের খবর হাইকোর্টের নজরে

অজি টেস্ট দলে নতুন মুখ প্যাটারসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT