চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজি টেস্ট দলে নতুন মুখ প্যাটারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ঘোষিত দলে নতুন সদস্য যোগ করেছে অজিরা। লঙ্কানদের বিপক্ষে ট্যুর ম্যাচে জোড়া সেঞ্চুরি করে দলে ডাক পেয়েছেন কুর্তিস প্যাটারসন।

দুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনদিনের ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ১৫৭ ও ১০২ রানের ইনিংস খেলেন প্যাটারসন। অজি জাতীয় দলের নির্বাচক ট্রেভর হন্স জানিয়েছেন, ওই ইনিংস দুটিই প্যাটারসনকে দলে ঢুকতে সাহায্য করেছে।

ভারতের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের পর ঘুরে দাঁড়াতে দলে নতুন মুখ যোগ করছে অজিরা। দলে আছেন জো বার্নস, ম্যাথিউ রেনশ ও উইল পুকোভস্কির মতো নতুন মুখ।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সেঞ্চুরি করার দিনকয়েক আগে ৫০ ওভারের ম্যাচেও দুর্দান্ত ব্যাট করেন ২৫ বছরের প্যাটারসন। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে খেলেন অপরাজিত ১৬৭ রানের ইনিংস। প্যাটারসন যোগ হওয়ায় অস্ট্রেলিয়া ১৩ জনের দল এখন ১৪ সদস্যের।

এই গ্রীষ্মে শেফিল্ড শিল্ডে ৪৭.৫৫ গড়ে ৪২৮ রান করেছেন প্যাটারসন। যার মধ্যে একটি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি তিনটি। ছয় বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়টি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি করেছেন ২৬টি।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বৃহস্পতিবার, গ্যাবায়।

Tags: লিড স্পোর্টস
Previous Post

মুরগি চুরির অপবাদে কিশোর নির্যাতনের খবর হাইকোর্টের নজরে

Next Post

রাজ্জাকের জন্মদিনে শাইখ সিরাজ নির্মিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ চ্যানেল আইতে

Next Post

রাজ্জাকের জন্মদিনে শাইখ সিরাজ নির্মিত 'রাজাধিরাজ রাজ্জাক' চ্যানেল আইতে

উদ্যোক্তাদের

উদ্যোক্তাদের জন্য ডাটা ব্যাংক তৈরি করছে ডিএসসিই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT