চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের আল্টিমেটাম

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:18 অপরাহ্ন 11, জানুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশার বাণী শুনিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আগামী ৭ দিনের মধ্যে সারাদেশে সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আমরা তার এ নির্দেশনাকে অভিনন্দন জানাই।

এটা স্বীকার করতে হবে যে, সড়ক মহাসড়কের পাশে এসব অবৈধ স্থাপনার কারণে দেশবাসীকে যানজটের চরম ভোগান্তি পোহাতে হয়। সড়ক মহাসড়কে নষ্ট হয় লাখ লাখ কর্মঘণ্টা। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজেও বিভিন্ন সময় বিষয়টি অকপটে স্বীকার করেছেন।

গত সরকারের মেয়াদেও বিভিন্ন সময় আমরা ফুটপাতসহ সড়ক মহাসড়কে সংশ্লিষ্টদের এমন অভিযান পরিচলনা করতে দেখেছি। কিন্তু অভিযানের কয়েকদিন পর দখলদাররা আবারও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। এবার অভিযানের পর দখলদাররা সেই সুযোগ পাবে না বলেই আমরা আশা করি।

নতুন সরকার দেশ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই আমাদের মনে হয়েছে। এক্ষেত্রেও সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করবে বলে আমরা আশা করি। রাজধানীসহ সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা এবং তা অব্যাহত রাখলে একদিকে যেমন যানজট নিরসন হবে, ঠিক তেমনই সরকারের ইতিবাচক দিক তৈরি হবে। এছাড়া কোনো ধরনের অপরাধ করে যে আর পার পাওয়া যাবে না সেই বার্তাও অপরাধীদের দিতে হবে।

এজন্য মন্ত্রীর ঘোষিত ৭ দিন সময়ের মধ্যেই সারাদেশের সড়ক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Tags: অবৈধ স্থাপনাউচ্ছেদ অভিযানওবায়দুল কাদেরযানজটসম্পাদকীয়
Previous Post

ক্ষমতার বলয়ে থেকেও সৈয়দ আশরাফ ছিলেন নির্মোহ ও সাধারণ

Next Post

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রদর্শিত

Next Post
পুরনো ছবি:

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রদর্শিত

আলিস আল ইসলাম

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলল রংপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT