চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলল রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 11, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করা ঢাকা ডায়নামাইটসের অফস্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে উদ্বেগ প্রকাশ করেছে রংপুর রাইডার্স। শুক্রবার বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকার কাছে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানে হারের পর রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে রাইডার্স কর্তৃপক্ষ।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চার দিন আগে আমাদের অবগত করা হয় যে ড্রাফটের বাইরে থেকেও ক্রিকেটারদের খেলানো যাবে এবং সেই অনুসারে আলিস আল ইসলামকে ঢাকা ডায়নামাইটস অন্তর্ভুক্ত করে। তার বিপিএলে খেলা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু একটি বিষয় উল্লেখ না করলেই নয়; ঢাকা প্রথম বিভাগ লিগ খেলার সময় আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনকদের তালিকায় ছিল।’

‘আমাদের জানানো হয়েছিল আলিস বোলিং অ্যাকশন শুধরে নিয়েছে। কিন্তু আজকের ম্যাচে তার বোলিং দেখে মনে হয়েছে পুরোপুরি শোধরাতে পারেনি। বিশেষ করে সে যখন দুসরা ডেলিভারি দেয়, তখন কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।’

ঢাকা ডায়নামাইটসে আলিস যোগ হয়েছিলেন নেট বোলার হিসেবে। বোলিং দেখে ভালো লেগে যায় কোচ খালেদ মাহমুদ সুজনের। পরে দলে অন্তর্ভুক্ত করে নামিয়ে দেয়া হয় রংপুরের বিপক্ষে বিগ ম্যাচে। সেই বোলারই হয়ে যান ঢাকার জয়ের নায়ক। বিপিএলে অভিষেক ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে জাগান বিস্ময়।

Tags: আলিস আল ইসলামবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রদর্শিত

Next Post

আগাম সম্মেলনের কথা ভাবছে আওয়ামী লীগ

Next Post
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

আগাম সম্মেলনের কথা ভাবছে আওয়ামী লীগ

জয়ে ফিরল কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT