চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘনিয়ে আসছে পরিচালক সমিতির নির্বাচন, সরব এফডিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in বিনোদন
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বছরের শুরুতে এফডিসিতে লেগেছে নির্বাচনী হাওয়া। শুটিং ফ্লোরের সামনে, ক্যান্টিনে চা-সিঙ্গাড়ার আড্ডায় সবখানেই এখন নির্বাচনী আলোচনা। না, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন কেউ মেতে নেই বরং সবাই প্রস্তুত হচ্ছেন আসন্ন পরিচালক সমিতির নির্বাচন নিয়ে।

এ মাসের ২৫ তারিখ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক (২০১৯-২০) নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য এফডিসিতে নির্মাতাদের আসা যাওয়া আগের চেয়ে বেড়েছে। নির্বাচনের অংশ হিসেবে তোড়জোড় শুরু করেছেন প্রার্থীরা। ইতোমধ্যে পরিচালকরা নিজেদের প্যানেল গোছাতে শুরু করেছেন। এখন পর্যন্ত নির্ধারণ হয়েছে আসন্ন নির্বাচনে ‘দুই প্যানেল’ থেকে অংশ নিচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা।

একটি প্যানেল থেকে থাকছেন বর্তমান সভাপতি ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং বদিউল আলম খোকন। অন্যটি থেকে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী। শোনা গিয়েছিল, শাহ আলম কিরণ ও সাফি উদ্দিন সাফি মিলে আরেক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন।

কিন্তু আজ (রবিবার) দুপুরে চ্যানেল আই অনলাইনকে চিত্রপরিচালক সাফি উদ্দিন সাফি জানান, যাদের নিয়ে প্যানেল দিতে চেয়েছিলেন তারা সরে গেছেন। তাই তিনি কোনো প্যানেলে যাচ্ছেন না। ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মহাসচিব পদে একাই নির্বাচন করবেন। এর আগে ২০০৮-১০ এবং ২০১১-১২ পরপর দুই মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচনে জয়ী হয়েছিলেন সাফি উদ্দিন সাফি।

কয়েক বছর ছিলেন পরিচালক সমিতি থেকে দূরে। সেসময় কয়েকটি ছবি নির্মাণ করেছেন। এ পরিচালকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিসড কল’। আসন্ন নির্বাচনে আবার ‘মেশিনম্যান’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনি’র মতো সুপারহিট ছবির পরিচালক সাফি অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘নতুন করে কোনো প্যানেল দেওয়ার ইচ্ছে নেই। যাদের নিয়ে প্যানেল দিতে চেয়েছিলাম তারা সরে গেছেন। আমি সবাইকে আগেই জানিয়েছি নির্বাচন করবো সেজন্য এখন আর পেছাতে চাই না। একাই নির্বাচন করবো।’

‘পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সবাই স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো প্যানেলের সিস্টেম নেই। এরপরেও নিজেরা মিলে একসঙ্গে বোঝাপড়া থেকে প্যানেল তৈরি করা হয়। তবে অফিসিয়ালি সবাই স্বতন্ত্র প্রার্থী’ বললেন সাফি উদ্দিন সাফি। যোগ করে তিনি বলেন, ‘গত একবছর ধরে সবার সঙ্গে আলাপ করছিলাম। সবাই বলছিল, যখন নির্বাচিত হয়েছিলাম আমার কার্যক্রম ভালো ছিল। এখন চলচ্চিত্রে মন্দা বিরাজ করছে। ভাবলাম, নিজের নেতৃত্ব দিয়ে যদি এই অবস্থা কিছুটা হলেও দূর করা যায় তাহলে ভালো হবে।’

আসন্ন নির্বাচনে আগের বার নির্বাচিত কার্য-নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত পরিচালক অপূর্ব রানা এবার সাংগঠিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন গুলজার-খোকন প্যানেল থেকে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সমিতির ৩৬৫ জন ভোটার ছিলেন। এরমধ্যে মারা গেছেন ৪ জন। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে ৩৬১ জন। আগামীকাল (সোমবার) থেকে নমিনেশন পেপার বিক্রি শুরু হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি। আনঅফিসিয়ালি এই দুই প্যানেল থেকেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অফিসিয়ালি ১৩ জানুয়ারি পরিচালক সমিতির নোটিশবোর্ডে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান মহাসচিব বলিউল আলম খোকন বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকবেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে থাকবেন শফিকুর রহমান, ডি এইচ নিশান।’ তিনি বলেন, ‘বর্তমান কমিটির শেষ সভা (সাধারণ সভা) অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা। ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জনকে পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে।

বর্তমান কমিটির অধিকাংশ সদস্যরাই থাকছেন গুলজার-খোকন প্যানেলে। ওই প্যানেলে এবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচনে অংশ নিচ্ছেন শাহীন সুমন। তাদের থেকে বেরিয়ে বজলুর রাশেদ চৌধুরী নিজেই মহাসচিব পদে লড়ছেন। এছাড়া গুলজার-খোকন প্যানেলের সহ-সভাপতি মনতাজুর রহমান বেরিয়ে যোগ দিয়েছেন বাদল খন্দকার ও বলজুর রাশেদ প্যানেলে। সেখানে আরও থাকবেন পল্লী মালেক। আর শাহ আলম কিরণ সহসভাপতি নির্বাচন করছেন গুলজার-খোকন প্যানেল থেকে।

Tags: চলচ্চিত্র পরিচালক সমিতিবদিউল আলম খোকনমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদন
Previous Post

সোমবার বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ

Next Post

তামিমদের ‘দৌড়ের উপর’ রাখছেন স্মিথ

Next Post

তামিমদের ‘দৌড়ের উপর’ রাখছেন স্মিথ

এক ম্যাচ আগেই পাকিস্তানের সিরিজ হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT