চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের ‘দৌড়ের উপর’ রাখছেন স্মিথ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:57 অপরাহ্ন 06, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

স্টিভেন স্মিথ কতটা বড় মাপের অধিনায়ক সে সম্পর্কে সন্দেহ থাকার কথা নয় কারোই। তবে বিপিএলে প্রথমবার এসে কীভাবে বাংলাদেশি সতীর্থদের সঙ্গে বোঝাপড়া করছেন, সেটি সম্পর্কে জানার আগ্রহ ঠিকই থাকল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন যা জানালেন, তাতে মাঠে স্মিথের অধীনে তামিম ইকবালদের থাকতে হয়েছে দৌড়ের উপর! তিনি ফিল্ডিংয়ে বলের মনোযোগী করেছেন সবাইকে। থাকছে হয়েছে তটস্থ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে নিয়ে সালাউদ্দিন বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে ও(স্মিথ) অনেক ইতিবাচক। সে খেলাটা খুব ভালো চিন্তা করে। যদি খেলা ১০ ওভারে থাকে, তাহলে দুই ওভার পর কী হবে সেটা নিয়েও চিন্তা করে। এদিকটা দেখে বেশ ভালো লাগছে। আর তামিমের খুব কষ্ট হয়েছে আজকে। ও(তামিম) আমাকে বলেছে, স্যার ও আমাকে এতো দৌড়াচ্ছে! (ফিল্ডিং পরিবর্তন); সবাইকে খুব ম্যাচে সম্পৃক্ত রেখেছে, এটা খুব ইতিবাচক।’

প্রথম ম্যাচেই তামিম বুঝেছেন স্মিথের নেতৃত্বগুণ। সামনে অনেক ক্রিকেটারেরই যে খুব ঘাম ঝরাতে হবে সেই বার্তাও দিয়ে রাখলেন সালাউদ্দিন, ‘সামনের সময়ে ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি এখনই। যারা ভালো ফিল্ডার, ৩০ গজ বৃত্তের বাইরে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ও প্রত্যেকটা খেলোয়াড়কে অনেকবেশি নিবিষ্ট করে রাখছে। এটা স্মিথের খুব ভালো দিক।’

‘সে অনেকবেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য নিজেও বেশ উদগ্রীব আছে। সবদিক মিলিয়ে আমাদের নিজেদের ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। তাকেও মানিয়ে নিতে হবে। এটা আমরা যতদ্রুত সম্ভব ও তাড়াতাড়ি করতে পারব, ততোই দলের জন্য ভালো হবে। দল যখন জিতে তখন এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। হারলে সময় লাগে।’

Tags: কুমিল্লাতামিমবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসস্মিথ
Previous Post

ঘনিয়ে আসছে পরিচালক সমিতির নির্বাচন, সরব এফডিসি

Next Post

এক ম্যাচ আগেই পাকিস্তানের সিরিজ হার

Next Post

এক ম্যাচ আগেই পাকিস্তানের সিরিজ হার

প্রথমবার মন্ত্রী হচ্ছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT