চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য প্রদর্শিত না হলে স্টল বন্ধ: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এ অনিয়ম রুখতে হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগরের পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদু্জ্জামান মিয়া বলেছেন: ফুড কোর্টে মূল্য প্রদর্শিত করা না হলে স্টল বন্ধ করে দেওয়া হবে।

শনিবার রমনাস্থ ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন: ইতোমধ্যে মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে অনিয়ম রুখতে মেলার ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না হলে সেই স্টল মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্ধ করে দিবে পুলিশ।

‘‘মেলায় টিকিট কালোবাজারী ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার ভেতর সুবিধাজনক স্থানে ৪টি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার ভেতর থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটর সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে’’, বলেন কমিশনার।

নিরাপত্তার স্বার্থে মেলায় আগত দর্শনার্থীরা পৃথক পথে প্রবেশ ও বাহির হবে জানিয়ে তিনি বলেন: মেলায় প্রবেশের আগে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে।

মেলায় গৃহীত নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন: ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আগের মতো আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোন হকার ও ভিক্ষুক থাকবে না।

‘‘অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। কোনো কিছু হারিয়ে গেলে সেটা খুঁজে দিতে পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’।’’

ডিএমপির পক্ষ থেকে বাণিজ্য মেলার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানান মহানগর পুলিশ কমিশনার।

সমন্বয় সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (উপ পরিচালক অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৯ জানুয়ারি থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯।এবারের ২৪তম বাণিজ্য মেলা শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

Tags: ডিএমপি কমিশনারলিড নিউজ
Previous Post

ঘাটের ‘২১’ কদম দূরে ডুবল লঙ্কান তরী

Next Post

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

মাশরাফীকে ‘মন্ত্রী’ বানাতে নড়াইলে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT