চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাটের ‘২১’ কদম দূরে ডুবল লঙ্কান তরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটো নৌকায় একাই পাঞ্জেরি হয় পথ দেখাচ্ছিলেন থিসারা পেরেরা। কিন্তু সতীর্থদের সহযোগিতা পেলেন না। একার লড়াইয়ে ক্লান্ত-শ্রান্ত হয়ে ১৪০ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছেন ঠিকই, দলকে জেতাতে পারেনি।

পেরেরা ফিরতেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া থেকে ২১ রান দূরে আটকে যায় লঙ্কানরা। ২২ বল হাতে থাকার পরও ম্যাচটা হারতে হয়। বিপরীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে যায় কিউইরা।

মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে নিউজিল্যান্ডের করা ৩২১ রানের বিপরীতে ২৯৮ রানে অলআউট হয়েছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

দুদিন আগে বে ওভাল মাঠেই ৩৭১ রানের বিস্ফোরক এক সংগ্রহ গড়েছিলেন কিউই ব্যাটসম্যানরা। লঙ্কান বোলারদের ছাতু বানিয়ে দ্বিতীয় ম্যাচেও তিনশো পেরনো আরেকটি সংগ্রহ এনে দেন টেলর-নিশামরা। পার্থক্য কেবল এক জায়গায়, আগের ম্যাচে ১৩৮ রানের বিশাল এক ইনিংস খেলেছিলেন ওপেনার মার্টিন গাপটিল। এই ম্যাচে আউট হয়েছেন মাত্র ১৩ রানে।

৩১৯ রান হলেও সেঞ্চুরি পাননি স্বাগতিক ব্যাটসম্যানদের কেউই। মাত্র ১০ রানের জন্য শতক হাতছাড়া করেছেন রস টেলর। ৮৭ রানে আউট হয়েছেন আরেক ওপেনার কলিন মুনরো।

প্রথম ম্যাচের মতো এদিনও বিধ্বংসী ছিলেন জিমি নিশাম। আগের ম্যাচে এক ওভার ৩৪ রান তোলা এ অলরাউন্ডার শনিবার খেলেছেন ৩৭ বলে ৬৪ রানের মারকুটে ইনিংস। যাতে ৫ চারের সঙ্গে ছিল ৩টি বিশাল ছয়ও।

বড় লক্ষ্য তাড়া করতে গেলে শুরুটা হতে হয় জোরাল। ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা বুঝলেও লঙ্কানদের বাকি ব্যাটসম্যানরা থাকলেন আসা যাওয়ার মাঝে। যোগ্য সঙ্গ না পেয়ে ৭৩ বলে ৭১ গুনাথিলাকা যখন ফিরছেন, দলীয় সংগ্রহ তখন ৪ উইকেটে ১১৬।

স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ চান্ডিমাল, আসিলা গুনারত্নে ও থিসারা পেরেরা লাইনে তখনও। চান্ডিমাল ও গুনারত্নেও নিজেদের দায়িত্বটা ঠিকমতো সারতে না পারায় লঙ্কানদের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়!

১২৮ রানে ষষ্ঠ উইকেট পতনের পর শ্রীলঙ্কা কত ব্যবধানে হারবে সেই নিয়ে যখন জল্পনা-কল্পনা, তখনই বুক চিতিয়ে দাঁড়ান পেরেরা। হার নিশ্চিত জেনে শুরু করেন ব্যাট চালানো। ম্যাড়ম্যাড়ে ম্যাচ জমে ওঠে তাতে।

একটা প্রান্ত আগলে খেলেছেন পেরেরা। ৭৪ বলের ইনিংসে ১৩ বার বল আছড়ে ফেলেছেন সীমানার ওপারে, চার হয়েছে ৮টি। পেরেরাকে ফেরাতে না পারলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের আউট করতে বেশ সফল কিউই বোলাররা। ২৫৪ রানে নবম উইকেট হিসেবে সান্দাকান ফিরলে লড়াইটা তখন থাকে পেরেরা ও নুয়ান প্রদীপের হাতে।

শেষ উইকেটে আগলে একাই লঙ্কানদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন পেরেরা। তার একটি ভুলেই আবার স্বপ্ন ভঙ্গ। ২২ বল বাকি থাকার পরও হেনরি নিকোলসের বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন ট্রেন্ট বোল্টের হাতে।

সিরিজে মান বাঁচানোর শেষ ম্যাচটা হবে নেলসনে। ৮ জানুয়ারির ম্যাচটা না জিততে পারলে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হবে লঙ্কানরা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের

Next Post

বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য প্রদর্শিত না হলে স্টল বন্ধ: ডিএমপি

Next Post

বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য প্রদর্শিত না হলে স্টল বন্ধ: ডিএমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT