চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির মতো ব্যাডমিন্টনেও সমান দখল মমতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
রাজনীতির মতো ব্যাডমিন্টনেও সমান দখল-মমতা ব্যানার্জি

শুধু রাজনীতির খেলায়ই তিনি সেরা নন, ব্যাডমিন্টনেও তার সমান দখল। সম্প্রতি বীরভূম সফরে গিয়ে সেটাই প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার তার ব্যাডমিন্টন খেলার একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। পোস্ট হতে না হতেই তা ইনস্টাগ্রাম-টুইটারসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল!

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বীরভূম জেলা সফরে গিয়ে কয়েকজনের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন ৬৩ বছর বয়সী মুখ্যমন্ত্রী। পরনে তার সেই ট্রেডমার্ক সাদা শাড়ি। কাঁধে একটি শাল জড়ানো। লনে তার ব্যাডমিন্টন খেলায় সঙ্গী হয়েছিলেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশাসনিক সভার জন্য দু’দিন ব্যাপী বীরভূম সফরে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি অতিথিশালায় একটু হালকা মেজাজের খেলায় মনোনিবেশ করেছিলেন মমতা।

একেক টিমে দু’জন নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে টানা বেশ কিছুক্ষণ খেলা চালিয়ে গেছেন তিনি। কিন্তু শেষের দিকে একটি আন্ডারআর্ম ব্যাকহ্যান্ড স্ট্রোক মিস করে ফেলেন।

ছবি আঁকা, কবিতা লেখাসহ শিল্পের বিভিন্ন অঙ্গনে মমতার অবাধ বিচরণ থাকলেও খেলা নিয়ে তার প্রীতির কথা খুব বেশি আলোচিত হয় না কখনোই। এবার সেই খেলার পরিচিতিও এই ভিডিওর মধ্য দিয়ে প্রকাশ পেল।

টুইটারে এক তৃণমূল কংগ্রেস নেতা ভিডিওটি পোস্ট করে লিখেছেন: ‘আমরা খেলা ভালোবাসি। গ্রামে এসে এই খেলা তারই এক নিদর্শন।’

We love sports.
A token game in a village… pic.twitter.com/rSb61JZN4d

— Mamata Banerjee (@MamataOfficial) January 4, 2019

মমতার এই খেলাকে আসন্ন চাপ থেকে ক্ষণিকের মুক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির অনুপ্রবেশ না ঘটে।

একদিকে আইনি জটিলতায় রাজ্যের বিরোধী দলের রথযাত্রা আটকে রাখা গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন দুই থেকে তিনটি র‌্যালি কীভাবে সামলাবেন, এটা অনেক বড় চাপই বটে।

তবে আপাতদৃষ্টিতে তৃণমূল কংগ্রেসকে বিজেপি নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে না। মাত্র দু’দিন আগে ২১ বছর পূর্ণ হওয়া দলটি বরং ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে সরাসরি দিল্লিতে হানা দেয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থী হবেন মমতা ব্যানার্জি।

বর্তমানে দলটি রাতদিন কাজ করে যাচ্ছে ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য র‌্যালি সফল করার চেষ্টায়। ধারণা করা হচ্ছে, বিরোধী দলীয় অনেক নেতাই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে এখানে গাঁটছড়া বাঁধবেন।

Tags: পশ্চিমবঙ্গব্যাডমিন্টনভারতমমতা ব্যানার্জি
Previous Post

ইশতেহারে দেয়া নদী রক্ষার অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের আহ্বান

Next Post

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের

Next Post

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের

ঘাটের ‘২১’ কদম দূরে ডুবল লঙ্কান তরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT