চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-ইয়াসিরের সেঞ্চুরি, নাঈমের ৮ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 26, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ১৮ রানের জন্য শতকের দেখা পাননি। তাতে কোনো আক্ষেপ থাকলে সেটা দ্বিতীয় ইনিংসে পূরণ করে ছেড়েছেন মুমিনুল হক! ইয়াসির আলী ও অধিনায়কের জোড়া শতকের পাশাপাশি নাঈম ইসলামের ঘূর্ণিতে আসা ৮ উইকেটে ভর করে একদিন হাতে রেখেই বিসিএলের শেষ রাউন্ডে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে ইস্ট জোন।

রাজশাহীতে ৩ উইকেটে ২৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোনকে ৪৫৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ইস্ট। জবাবে তৃতীয় দিনেই ১৩৪ রানে অলআউট হয়ে ইস্টকে ৩২২ রানের বিশাল জয় তুলে দিয়েছে সেন্ট্রাল।

প্রথম ইনিংসে সেন্ট্রালকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও নিজেরাই দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে পড়ে ইস্টরা। মুমিনুল ও ইয়াসিরের দুজনে শতকে ভর করে প্রথম ইনিংসে ২০১ রানের লিডের সঙ্গে আরও ২৫৪ রান যোগ করে দলটি।

মুমিনুল-ইয়াসির দুজনেই খেলেছেন ওয়ানডে স্টাইলে। ১০৬ বলে ৯ চারের সঙ্গে এক ছক্কায় মুমিনুল ১০০ রান করে আউট হলেও ইয়াসিরকে আউট করতে পারেননি সেন্ট্রালের বোলাররা। ১০ চারের সঙ্গে ২ ছয়ে ১০৯ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

রানপাহাড় ডিঙাতে গিয়ে স্পিনার নাঈম হাসানের ঘূর্ণিতে হাবুডুবু খেয়ে ম্যাচেই ফেরা হয়নি সেন্ট্রালের। মাত্র ৪৭ রান খরচ করে প্রতিপক্ষের ৮ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কদিন আগে টেস্ট অভিষেক হওয়া এ ডানহাতি অফস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত নাঈমের ফার্স্টক্লাস ক্রিকেটে এটিই ক্যারিয়ারসেরা বোলিং। বাকি দুই উইকেট যোগ হয়েছে আবু জায়েদ রাহির নামের পাশে।

চট্টগ্রামের আরেক ম্যাচে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে নর্থ জোন। এনামুল হকের ১৮০ ও আল-আমিনের ১২৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৫৪১ রানে অলআউট হয় সাউথ। ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১৮৬ রান করেছে নর্থ।

ইনিংস হার এড়াতে হলে শেষদিনে আরও ৬২ রান করতে হবে জহুরুল ইসলামের দলকে। হাতে আছে কেবল ৫ উইকেট। প্রথম ইনিংসে ২৯৩ রান করেছিল নর্থরা।

Tags: ইয়াসিরনাঈমবিসিএল ২০১৮মুমিনুললিড স্পোর্টস
Previous Post

সাংবাদিকদের অবাধ চলাচল নিশ্চিত করার দাবি সম্পাদক পরিষদের

Next Post

মহেশখালীতে মহাজোট প্রার্থীর পক্ষে নারীদের গণসংযোগ

Next Post

মহেশখালীতে মহাজোট প্রার্থীর পক্ষে নারীদের গণসংযোগ

আমি আপনাদের সন্তান, সেবা করতে চাই: মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT