চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি আপনাদের সন্তান, সেবা করতে চাই: মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 26, ডিসেম্বর 2018
in ক্রিকেট, রাজনীতি, স্পোর্টস
A A

‘আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। আমার প্রতীক নৌকা, আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন।’

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের নির্বাচনী এলাকায় পথসভা ও গণসংযোগের সময় বুধবার এভাবেই নৌকা প্রতীকে ভোট চাইলেন তিনি। কথা দিলেন সবসময় নড়াইলবাসীর পাশে থাকার।

‘আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

রতডাঙ্গা বাজারে গণসংযোগ ও পথসভায় এদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ চান মাশরাফী।

প্রতিদিন একাধিক পথসভা করছেন মাশরাফী। উৎসুক জনতা তার বক্তব্য শুনতে জায়গায় জায়গায় ভিড় জমাচ্ছেন। মাশরাফীও পুরাদস্তুর রাজনীতিবিদের মতো নিজের কথা জানিয়ে চলেছেন সকলের মাঝে।

নড়াইলে মামা বাড়ি থেকে মোটর সাইকেল যোগে এদিন রতডাঙ্গা বাজারে পৌঁছান মাশরাফী। সেখানেই দিনের প্রথম গণসংযোগ ও পথসভায় করেন। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল মাঠ, দত্তপাড়া, নকশী বাজারসহ মোট দশটি জায়গায় গণসংযোগ করেন নড়াইল-এক্সপ্রেস খ্যাত এ মহাতারকা।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনভোটের খবরমাশরাফী বিন মোর্ত্তজা
Previous Post

মহেশখালীতে মহাজোট প্রার্থীর পক্ষে নারীদের গণসংযোগ

Next Post

‘ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিতাড়িত করতে সব ব্যবস্থা করেছে সরকার ও সিইসি’

Next Post

‘ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিতাড়িত করতে সব ব্যবস্থা করেছে সরকার ও সিইসি’

এই ভোট নির্ধারণ করবে খালেদা জিয়ার মুক্তি ও ন্যায় বিচার: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT