চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৮: আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 27, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

২০১৮ সালে বেশ কিছু বাংলা চলচ্চিত্র জনপ্রিয়তা পেয়েছে। ব্যবসাসফল ছবিরও সংখ্যাও গেলবারের তুলনায় নেহায়েত কম নয়। তার পাশাপাশি ভিন্ন ধারা ছবিও তৈরি হয়েছে অনেক। বিশেষ করে বাংলাদেশে গল্প নির্ভর চলচ্চিত্র নির্মাণে অনন্য প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ভিন্ন ধারার একাধিক চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছে। শুধু দেশের দর্শকের কাছেই নয়, চলতি বছরে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি মাতিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোও। এক নজরে দেখে নিন ২০১৮ সালে ইমপ্রেস টেলিফিল্ম-এর আলোচিত কয়েকটি সিনেমার খবর:

কালের পুতুল:
চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসিত ছবি ‘কালের পুতুল’। প্রথম সপ্তাহে দেশের ৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। এই ছবির মধ্য দিয়েই চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় নির্মাতা আকা রেজা গালিবের। আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস অবলম্বনে ‘কালের পুতুল’ ছবির চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ। ছবিতে চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সরকার, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশীষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি দেশী ও বিদেশি কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয়েছে।

আলতা বানু:
শুধু ইমপ্রেস টেলিফিল্মের ছবি হিসেবেই নয়, বছরে অন্যান্য আলোচিত ছবিগুলোর মধ্যেও জায়গা করে নিয়েছে ‘আলতা বানু’ ছবিটি। আকা রেজা গালিবের মতো ‘আলতা বানু’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় জনপ্রিয় নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর। ছবিটি মুক্তির আগেই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রচার প্রচারণাতেও এগিয়ে ছিলো ‘আলতা বানু’। মহা সমারোহে প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘আলতা বানু’ ছবিটির প্রশংসা করেন সাধারণ দর্শক। পরবর্তীতে কোরিয়া ও ভারতের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালেও প্রশংসা কুড়ায় ছবিটি। দুই বোনের বন্ধন এবং কষ্টের উপাখ্যান ‘আলতা বানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নির্মিত এই ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়া আরো আছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।

কমলা রকেট:
চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘কমলা রকেট’। ছবির পরিচালক তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু। এরআগে নাটক নির্মাণ করলেও আকা রেজা গালিব ও অরুণ চৌধুরীর মতোই চলচ্চিত্র পরিচালক হিসেবে এবারই তার প্রথম যাত্রা। খুব কম সংখ্যক হলে মুক্তি পেলেও চলতি বছরে সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে আলোচিত ছবি হিসেবে সর্বাগ্রে স্থান করে নেয় ‘কমলা রকেট’। ফিল্ম ক্রিটিকদের পাশাপাশি সাধারণ দর্শকও ছবিটির প্রশংসা করেন সারা বছর। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও মাত করে। বিশেষ করে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’র জন্য ‘সেরা ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জন করেন মিঠু। এছাড়া ভারত ও নেপালের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও সুনাম কুড়ায় ‘কমলা রকেট’। আসন্ন ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ‘এশিয়ান চলচ্চিত্র’র কম্পিটিশন বিভাগে দেখানো হবে ‘কমলা রকেট’।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

পোস্টমাস্টার ৭১:
চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের দুই ছবি। এরমধ্যে একটির নাম ‘পোস্টমাস্টার ৭১’, যা মুক্তি পেয়েছে ১৪ ডিসেম্বর। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম। মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের একটি প্রেমকাহিনিকে উপজীব্য করে তৈরি হয়েছে ছবির গল্প। পোস্টমাস্টার আরিফের চরিত্রে ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিতে তার বিপরীতে দেখা যায় চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

অর্পিতা:
চলতি বছরে ইমপ্রেস টেলিফিল্মের শেষ ছবি ‘অর্পিতা’। যা মুক্তি পায় ২১ ডিসেম্বর। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় এটি দ্বিতীয় ছবি। যে ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হলেন ছোট পর্দার অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবিতে ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেন ছন্দা। ছবিটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি ‘অর্পিতা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও শাহরিয়ার নাজিম জয়ের।

Tags: অরুণ চৌধুরীআকা রেজা গালিবআলতা বানুইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটকালের পুতুলনূর ইমরান মিঠুফিরে দেখা ২০১৮ফেরদৌসলিড বিনোদন
Previous Post

শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট লক্ষ্মীপুর

Next Post

বছরজুড়ে বলিউড: বড় বাজেটে ফ্লপ, কম বাজেটে হিট

Next Post

বছরজুড়ে বলিউড: বড় বাজেটে ফ্লপ, কম বাজেটে হিট

নির্বাচন

পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে সেনাবাহিনী: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT