চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে সেনাবাহিনী: ইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 27, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A
নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন সশস্ত্র বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বলেন: এই নির্বাচনে সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন: এখন পর্যন্ত যতটুকু আমাদের প্রয়োজন, ততটুকু প্রস্তুতি আমাদের আছে। নির্বাচনী সামগ্রী কিছু কিছু জায়গায় চলে গেছে, কিছু কিছু যাচ্ছে। সশস্ত্র বাহিনী থেকে দুটো হেলিকপ্টার নিয়ে রেখেছি। নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন এবং যেকোনো প্রয়োজনে লজিস্টিক সাপোর্টের জন্য। আইনশৃঙ্খলার সব বাহিনী মোতায়েন হয়ে গেছে। আমরা আমাদের কন্ট্রোল রুম স্থাপন করেছি। কন্ট্রোল রুমে সশস্ত্র বাহিনীর সদস্যসহ সব বাহিনীর সদস্যরা কাজ করা শুরু করে দিয়েছে এবং সশস্ত্র বাহিনী থেকে নেওয়া এসএফ রেডিওর মাধ্যমে ৩০০ আসনের সব রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম স্থাপন করা হয়েছে।

তিনি বলেন: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ছয়টি আসনে সব মালামাল পৌঁছে গেছে। এর জন্য যাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দরকার তা দেওয়া হয়েছে। এর প্রতিটি কেন্দ্রে মক ভোটিং চলছে। আমরা ভালো সাড়া পাচ্ছি। এসব জায়গায় ভোটাররা যাতে সহজভাবে ভোট দিতে পারেন তার জন্য প্রশিক্ষণ আরো দুই দিন চলবে।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আমি বলব, সার্বিক দিক থেকে প্রস্তুতি আমাদের অনেক ভালো আছে।

আদালতের নির্দেশে অনেকেই প্রার্থিতা ফেরত পাচ্ছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনারা কতগুলো আসনের ব্যালট পেপার ছাপাতে পেরেছেন। আর শেষ বেলায় ব্যালটগুলো কীভাবে পৌঁছাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের আদেশ তো আমাদেরকে মেনে চলতেই হবে। যদি শেষ মুহূর্তেও সে ধরনের কোনো আদেশ আসে, সেটার জন্য আমাদের যে প্রস্তুতি সেটা হলো- আগেই যেটা বলেছি যে, লজিস্টিক সাপোর্টের জন্য সশস্ত্র বাহিনী থেকে হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা আছে, যেন ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিতে পারি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন: একদিনে ৩০০ আসনে নির্বাচন করা বড় চ্যালেঞ্জ। নির্বাচনে উত্তেজনাকর পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক চাপ ও উত্তেজনা বিরাজ করতে পারে।

এই নির্বাচন কমিশনার বলেন: নির্বাচনের জন্য ইসিতে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ৩০০টি আসনের সরাসরি তদারকি করা হবে। কোনো ধরনের ঘটনা কোনো কেন্দ্রে ঘটলে এখন থেকে সেই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এসময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: ইলেকট্রনিক ভোটিং মেশিনএকাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশনারনির্বাচন ভবনবাংলাদেশ সশস্ত্র বাহিনীসেনাবাহিনীস্ট্রাইকিং ফোর্স
Previous Post

বছরজুড়ে বলিউড: বড় বাজেটে ফ্লপ, কম বাজেটে হিট

Next Post

মহাজোটকে ভোট দিলে জনগণের মনের আশা পূরণ হবে: এরশাদ

Next Post
জাপা

মহাজোটকে ভোট দিলে জনগণের মনের আশা পূরণ হবে: এরশাদ

শেষ কর্মদিবসে যা বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT