চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিছানা থেকেই উঠতে ইচ্ছে করত না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 21, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে অস্ট্রেলিয়া যখন টেস্ট সিরিজ খেলছে, তখন তিনি নির্বাসনে। সব ঠিকঠাক থাকলে টিম পেইন নয়, ব্যাগি গ্রিন পরে তাকেই দেখা যেত অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে। কিন্তু চলতি বছর মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংকাণ্ডে এক বছরের নির্বাসন কাটাচ্ছেন স্টিভ স্মিথ। কিন্তু এই ‘কালো’ দিনগুলো কাটিয়ে আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরতে মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

পার্থ টেস্টে ভারতকে পর্যদুস্ত করে চার টেস্টের সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া খেলছে, আর তিনি তা দেখছেন এটা মেনে নিতে পারছেন না নির্বাসিত অজি অধিনায়ক। শুক্রবার সিডনিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে প্রত্যেকের জীবনে উত্থান-পতন থাকে। আমার জীবনেও এই ঘটনা কালো দিন। তবে এই কঠিন সময়ে বেশ কয়েকজনকে কাছে পেয়েছি, যারা সবসময় আমার পাশে থেকেছে। আমি চাই দ্রুত খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে।’

নির্বাসনের দিনগুলো কতটা কঠিন ছিল? স্টিভ স্মিথ বলেছেন, ‘খুব কঠিন দিন গেছে। অনেক ওঠা-নামার মধ্যে দিয়ে। বেশ কিছু অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্য দিয়ে চলেছি, যখন বিছানা থেকে উঠতেই ইচ্ছে করত না। সৌভাগ্যের হল, কিছু ঘনিষ্ঠ মানুষ আমাকে ঘিরে ছিল। তারা আমাকে মানসিকভাবে উদ্বুদ্ধ করেছে। আমি একটা ভুল করেছিলাম। আর তা বড় ভুল ছিল। সেই অধ্যায় পেছনে ফেলে এখন মানুষ হিসেবে উন্নতির চেষ্টা করছি।’

মার্চ, ২০১৯ নির্বাসন শেষ হয়ে যাবে স্মিথের। ভুল থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটের মুলস্রোতে ফিরতে মরিয়া নির্বাসিত তিনি, ‘আমি ভুল করেছি। এটা ছিল বড় ভুল। তবে এ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিজীবনে আরও উন্নতি করতে চাই।’

ভারতের বিরুদ্ধে চলিত সিরজে পার্থে জিতেই সিরিজে কামব্যাক করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট হারলেও পার্থের দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারায় পেইন বাহিনী। সিরিজের তৃতীয় তথা বক্সিং-ডে টেস্ট শুরু ২৬ ডিসেম্বর মেলবোর্নে।

অধিনায়ক পেইনের প্রশংসা করে স্মিথ বলেন, ‘পার্থ আমাদের ছেলেরা যা খেলেছে, তাতে আমি গর্বিত। টিম পেইন দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। আমার পক্ষে মাঠের বাইরে বসে এটা দেখা কষ্টকর। বিশেষ করে যখন দল খারাপ খেলছিল। তবে পার্থে জেতার জন্য আমি গর্বিত।’

আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন কাটালেও বিভিন্ন দেশের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন স্মিথ। এপ্রিল-মে আইপিএলের পর মে-জুনে ইংল্যান্ডের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘পাকিস্তান প্রিমিয়ার লিগের পর আইপিএলে খেলতে চাই। এটা বিশ্বকাপের জন্য আমার প্রস্তুতি মঞ্চ। তবে যদি আমি বিশ্বকাপের দলে নির্বাচিত হই।’

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে জোহান্সবার্গ টেস্টের সময় বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন তৎকালীন অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। তাদের সঙ্গে নয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয় ব্যাটসম্যান বেনক্রফটকে। ইতিমধ্যে শান্তির মেয়াদ আটমাস শেষ করেছেন স্মিথ-ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিসেম্বরে ফিরছেন বেনক্রফটও।

বল টেম্পারিং কেলেঙ্কারির পর টালমাতাল হয়ে উঠে অস্ট্রেলিয়া ক্রিকেট। তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর পদত্যাগের হিড়িক লেগে যায় অজি ক্রিকেট বোর্ডে। তাতে সবশেষ যুক্ত হন মার্ক টেলর। ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। তার আগে সরে দাঁড়ান সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও চেয়ারম্যান ডেভিড পিভার।

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেটবল টেম্পারিংলিড স্পোর্টসস্টিভ স্মিথ
Previous Post

চ্যানেল আইয়ের সাংবাদিক আলিম আল রাজীর মায়ের ইন্তেকাল

Next Post

শুধু বিত্তশালী নয়, নিম্নবিত্তদের জন্যও কাজ করে আ.লীগ: শেখ হাসিনা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জঙ্গিবাদ

শুধু বিত্তশালী নয়, নিম্নবিত্তদের জন্যও কাজ করে আ.লীগ: শেখ হাসিনা

প্রেক্ষাগৃহে জয়ের দ্বিতীয় ছবি ‘অর্পিতা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT