চ্যানেল আইয়ের ‘বার্তাকক্ষ সম্পাদক’ আলিম আল রাজীর মা জেবুন্নেসা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শুক্রবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার বাদ মাগরিব মালিবাগ বাগান বাড়ি জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ এশা আজিমপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবর স্থানে তাকে দাফন করা হবে।









