চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ রবিবার, সিয়ামের বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

হঠাৎ করে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তীর সাথে গায়ে হলুদের খবর নিয়ে সংবাদের শিরোনাম হন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ। শোনা যাচ্ছিলো আগামী বছরে হবে তাদের বিয়ে! কিন্তু রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সিয়াম জানালেন, আজই বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী বছর হবে বিবাহত্তোর সংবর্ধনা!

সন্ধ্যায় বসছেন বিয়ের পিঁড়িতে। আর তার জন্য চলছে প্রস্তুতি। রবিবার দুপুরে ফোন ধরেই সিয়াম বললেন, বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তুমুল ব্যস্ত আছি। এই যে এই মুহূর্তে চুল কাটাতে বসে আছি! বর সাজার অনেক ঝামেলারে ভাই, প্রচুর প্রস্তুতির ব্যাপার!

প্রথমে শোনা যাচ্ছিলো আগামী বছর বিয়ে করছেন, এবার শুধু আকদ অনুষ্ঠান হবে? কথা শেষ না হতেই সিয়াম বললেন, না। আজকেই বিয়ে। আগামী বছর সবাইকে নিয়ে আয়োজন করে উৎসব হবে। যাকে রিসেপশান বলে।

আজকের বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর দুই পরিবারের আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন বলেও জানান সিয়াম।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিয়ামের হবু স্ত্রীর বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। ঠিক তার পরদিন (শনিবার) রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে চরে তার গায়ে হলদু।

দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবার পরিচয় দিলেন হবু স্ত্রীর। তার নাম অবন্তী।

ছোট পর্দায় নিজের জাত চিনিয়ে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফল তিনি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে সাম্প্রতিক কালের ঢাকাই চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল ছবির নায়ক তিনি। এরপর ‘দহন’ দিয়েও মাত করেছেন দর্শকের মন। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহ এখনো প্রেক্ষাগৃহে হাউজফুল।

এদিকে নতুন বছরে সিয়াম আহমেদ অভিনীত তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারীর ৮ তারিখে। বায়ান্নর ভাষা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

Tags: জাজদহনপোড়ামনফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

বুয়েটে আটকে রেখে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ

Next Post

সাকিবের চোট নিয়ে কোচের ‘দুশ্চিন্তা নেই’

Next Post

সাকিবের চোট নিয়ে কোচের ‘দুশ্চিন্তা নেই’

ফাইল ছবি

নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT