চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের চোট নিয়ে কোচের ‘দুশ্চিন্তা নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ‘সাইফউদ্দিনের বলটা দারুণ ছিল, ইনসুইংঙ্গিং ইয়র্কার।’ সাকিব আল হাসানের ইনজুরির আপডেট জানাতে গিয়ে স্টিভ রোডস শুরুতে দিলেন সেই বলটার বিবরণ। অধিনায়কের পায়ের আঘাত নিয়ে দুশ্চিন্তা নেই বলেই সাইফউদ্দিনের ডেলিভারির প্রশংসা ঝরল কোচের কণ্ঠে।

ম্যাচের আগে অধিনায়ক কথা বলবেন, এটি ধরাবাঁধা নিয়ম। তবে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এলেন কোচ একা। জানালেন, সোমবার প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।

‘সে(সাকিব) ভালো অনুভব করছে এবং হাস্যোজ্জ্বল আছে। আঘাতের পরই তার পায়ে বরফ দেয়া হয়। আশা করি কাল এটি নিয়ে কোনো ইস্যু তৈরি হবে না। সে আমাকে সংবাদ সম্মেলনে আসতে অনুরোধ করেছে, আমি অবশ্য কিছু মনে করিনি (হাসি)।’

অস্বস্তির শুরু রোববার সকালে। অনুশীলনে টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক ব্যাট হাতে নামেন সবার আগে। নেটে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইয়র্কার আঘাত হানে বাঁহাতি সাকিবের বাঁ-পায়ের দ্বিতীয় আঙুলে। সঙ্গে সঙ্গে চলে যান ড্রেসিংরুমে। চোট বড় ধরণের নয়; সেটি জানা যায় খানিকপরই। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বড় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। এই সংস্করণে ক্যারিবীয়রা শক্তিশালী হওয়ায় সমীহ পাচ্ছে বাংলাদেশ কোচের।

‘আমরা ফেভারিট কিনা সেটি বলা কঠিন। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে আমাদের দল আত্মবিশ্বাসী। শেষটাতেও আমরা হাসতে চাই। তবে ওরা টি-টুয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এই সংস্করণে তারা খুব ভালো দল। তবে আমাদের ছেলেরা জিততে উদগ্রীব হয়ে আছে।’

Tags: লিড স্পোর্টসসাকিব
Previous Post

আজ রবিবার, সিয়ামের বিয়ে

Next Post

নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Next Post
ফাইল ছবি

নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

তৃতীয় দিনেই জমে গেছে পার্থ টেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT