চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবলের পথে রনি, আশরাফুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইস্ট জোনের হয়ে তৃতীয় রাউন্ডে এবারের বিসিএলে প্রথমবার মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর জ্বলে উঠেছিলেন পরের ইনিংসেই, তুলে নিয়েছিলেন ফিফটি। চতুর্থ রাউন্ডে আবারও জ্বললেন আশরাফুল। এবার তার ব্যাট হাসলো সেঞ্চুরিতে। একই ম্যাচে শতক পেরিয়ে ডাবলের পথে হাঁটছেন ওপেনার রনি তালুকদার।

মোহাম্মদ আশরাফুল ও রনি তালুকদারের জোড়া সেঞ্চুরিতে রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ইস্ট জোন। প্রথমদিনে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৪ রান।

মঙ্গলবার দিনের শুরুতে ইঙ্গিত ছিল না এত রানের। খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সাদিকুর রহমান। ১১৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদুল হাসান।

সেখান থেকেই লড়াই শুরু রনি ও আশরাফুলের। দিনশেষে চতুর্থ উইকেট জুটিতে ২৪১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন এ দুই ব্যাটসম্যান। ১৮৩ রানে অপরাজিত রনি, ইনিংসটি খেলতে বল খরচ করেছেন ২৪১টি। ১৯ চারের সঙ্গে ছয়ের মার তাতে ৫টি।

সাদা পোশাকে মানানসই ক্রিকেট খেলেছেন আশরাফুল। ১০৭ রান করতে ১৮৬ বল খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ইনিংস সাজিয়েছেন ১৩টি চারে।

ইস্টের পাহাড় গড়ার দিনে সাউথ জোনের বিপক্ষে চট্টগ্রামে চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রানে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন। সর্বোচ্চ ৬০ রান করে রানআউটে কাটা পড়েন ওপেনার সাদমান ইসলাম। ৪৩ রানে অপরাজিত আছেন তাইবুর রহমান।

Tags: বিসিএল ২০১৮মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
Previous Post

মাজার জিয়ারত করে নওফেল-নোমানের প্রচারণা শুরু

Next Post

তরুণ ভোটারদের প্রতি অভিনেত্রী তিশার আহ্বান

Next Post

তরুণ ভোটারদের প্রতি অভিনেত্রী তিশার আহ্বান

ইসি

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির ব্যারিস্টার মাহবুব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT