চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ ভোটারদের প্রতি অভিনেত্রী তিশার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে মেতে আছে পুরো দেশ। তারকারাও পিছিয়ে নেই। পছন্দের দল ও প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন তারাও। তবে কোনো দলের পক্ষে নয়, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে ‘সুশাসনের জন্য নাগরিক’-এর হয়ে সোশাল মিডিয়ায় নতুন ও তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

জাতীয় নির্বাচনসহ দেশের যে কোনো নির্বাচনই যেন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে প্রচারণা চালায় নির্দলীয় নিরপেক্ষ নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’(সুজন)। একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও প্রচার প্রচারণা শুরু করেছে সংগঠনটি। তারই অংশ হিসেবে সুজনের পক্ষে নতুন ভোটারদের যোগ্য প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান অভিনেত্রী তিশা।

সম্প্রতি সুজনের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে নতুন ও তরুণ ভোটারদের যোগ্য প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান তিশা। ভিডিওতে তিশা বলেন, ভোট প্রদান আমাদের নাগরিক দায়িত্ব। ভোটের মাধ্যমে দেশ পরিচালনায় আমরা নেতা বেছে নেই। তাই ভোট প্রদানের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, ব্যক্তিটি কেমন। তাদের দলের আদর্শ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে কিনা এবং তারা আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা! সে নারী নির্যাতনকারী কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

কোনো দলের প্রতি অন্ধবিশ্বাস থেকে যেন কেউ ভোট না দেয় সে আহ্বানও জানান ‘আয়েশা’ খ্যাত এই অভিনেত্রী। বলেন, ভয় পেয়ে, টাকা নিয়ে অথবা দলের প্রতি অন্ধবিশ্বাস থেকে কাউকে ভোট দিবেন না। মনে রাখবেন, ভোট আমাদের পবিত্র আমানত, এর উপর নির্ভর করে আমাদের ও দেশের ভবিষ্যত। তাই আমার সাথে আপনারাও বলেন, ‘আমার ভোট আমি দেবো, জেনে শোনে বুঝে দেবো’।

এদিকে তিশার ভিডিওটি সোশাল মিডিয়ায় প্রচারের পর এর অপব্যবহার শুরু হয়েছে বলেও অভিযোগ সুজনের। তিশার ভিডিওটি নিয়ে মঙ্গলবার সুজনের ফেসবুক পেইজ থেকে জানানো হয়, তরুণদের ভোট দানে আহ্বান করতে নুসরাত ইমরোশ তিশার একটি ভিডিও আপলোড করা হয়। যা ডাউনলোড করে রাজনৈতিক ভাবে অপব্যবহার করা হচ্ছে।

একই বার্তায় জানানো হয়, সুজন একটি নির্দলীয় নিরপেক্ষ নাগরিক সংগঠন। অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বানে সংগঠনটি প্রতিটি নির্বাচনেই কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা সবাইকে এই অপব্যবহার থেকে দূরে থাকতে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। সে হাওয়ায় গা ভাসিয়েছে দেশের আপামর জনগণ। নানা কারণেই আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের। বিশেষ করে নির্বাচনকে ঘিরে এবার তুমুল আলোচনার জন্ম দিয়েছেন দেশের তারকা অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা।

আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ হয়ে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রাজনীতিবীদ ছাড়াও এবারই প্রথম শোবিজ অঙ্গন থেকে দেখা গেছে বেশকিছু তারকাদের নাম! যারা নিজেদের পছন্দের দল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছিলেন। কাউকে দলগুলো মনোনয়ন দিয়েছে, আবার কাউকে মনোনয়ন দেয়নি।

Tags: আয়েশাতিশানির্বাচনলিড বিনোদনসুজন
Previous Post

ডাবলের পথে রনি, আশরাফুলের সেঞ্চুরি

Next Post

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির ব্যারিস্টার মাহবুব

Next Post
ইসি

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির ব্যারিস্টার মাহবুব

ভয়হীন বালিকা পেলো নতুন ঠিকানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT