চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে দুর্গম এলাকার সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in পরিবেশ, বান্দরবান
A A

বান্দরবানের দুর্গম এলাকায় ছড়িয়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। পাহাড়, ঝিরি, ঝর্ণা, পাথর আর সবুজ প্রকৃতি টেনে নিয়ে যাচ্ছে পর্যটককে। অনেক প্রতিকূলতা জয় করে ঝুঁকি নিয়েও এ সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণপিপাসুরা। 

বান্দরবানের থানচি বাজার থেকে রেমাক্রির দিকে শঙ্খ নদীর দুপারে দুহাত ভরে যেন প্রকৃতি সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। পদ্মঝিরিতে নৌকা থেকে নেমে বাঁ দিকে হাঁটা শুরু করেন অনেক পর্যটক। উদ্দেশ্য ভেলাখুম ও আমিয়াখুম।

পদ্মঝিরির এই রাস্তা যেমন দুর্গম, তেমনি সুন্দর। হাঁটু পানি, কোথাও কোমর পানি মাড়াতে হয়। কিছু দূর যেতেই চোখে পড়বে ঝর্ণা। এরপর ছবির মতো গ্রাম জুলোপাড়া, শেরকর পাড়া। এমন সুন্দর অনেক গ্রাম বা পাড়াই ঘুরে দেখেন পর্যটকরা।

এপথে পাহাড়ের পরতে পরতে সৌন্দর্য ছড়িয়ে আছে। পাহাড়ের গায়েই হেটে চলা পথ। কখনো সবুজ পাহাড়ের গা বেয়ে চলে পর্যটকরা। কখনো আবার হাঁটেন কেটে ফেলা পাহাড়ের গায়ে ভেতর দিয়ে।

দেখা মিলবে উচু পাহাড় তাজিংডং। এরপরই কাঙ্খিত ভেলাখুম। সরু নালার মতো ঝিরি। চারপাশে পাথুরে পাহাড়। কোথাও কোথাও ঝুঁকি নিয়ে পার হতে হয় খুবই দুর্গম পথ।

আরো সামনে গেলে নাইখং মুখ। এর ভেতরে অপার সৌন্দর্যের আধার নাইখং ঝিরি। এখানে বড় বড় পাহাড় যেন সুন্দর অবয়বে সাজিয়ে রাখা হয়েছে। আর নিচে স্বচ্ছ পানির ধারা। যে কারণে ভেলাখুমের নামকরণ সেই ভেলারও দেখা মিলবে। বাঁশের তৈরি এ ভেলায় চড়েই পার হন পর্যটকরা।

আরেকটু কষ্ট করে হাটলেই শব্দ শোনা যায় আমিয়াখুম জলপ্রপাতের। মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত এই অপরূপ জলপ্রপাত। বড় বড় পাহাড়ের ভেতর দিয়ে দীর্ঘ পথ ধরে এই জলের প্রপাত।

এই জলের ধারা যেমন তীব্র তেমনি প্রশস্ত। দীর্ঘ কষ্ট সহ্য করে আসার প্রশান্তি মেলে এর সৌন্দর্যে।

তবে, প্রাকৃতিক এসব সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে পর্যটকদেরও দায়িত্বশীল হবার কথা বলেন ট্যুর গাইডরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: থানচিপ্রাকৃতিক সৌন্দর্যবান্দরবান
Previous Post

চার ওপেনারই একাদশে

Next Post

অ‌রিত্রির আত্মহত্যা এবং এক শিক্ষার্থীর উদ্ধত আচরণ

Next Post
অরিত্রির

অ‌রিত্রির আত্মহত্যা এবং এক শিক্ষার্থীর উদ্ধত আচরণ

প্রিয়াঙ্কাকে 'প্রতারক' বলে ক্ষমা চাইলো লেখক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT