চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কাকে ‘প্রতারক’ বলে ক্ষমা চাইলো লেখক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনের দ্য কাট ওয়েবসাইটে একটি প্রতিবেদনে প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয় যে, তিনি নিক জোনাসের সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ঠকিয়েছেন, এমনকি তাকে প্রতারক বলেও আখ্যা দেয়া হয়। কিন্তু এখন এ প্রতিবেদনের লেখক মারিয়া স্মিথ টুইট বার্তায় প্রিয়াঙ্কা ও নিকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

এ সপ্তাহে দ্য কাটে প্রকাশিত এ প্রতিবেদনটি নিয়ে ব্যাপক তোলপাড় পড়ে যায়, প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। মারিয়া স্মিথ দ্য কাটের লেখায় শিরোনাম দিয়েছিলেন: ‘প্রিয়াঙ্কা চোপড়া ও নিকের ভালোবাসা কি সত্যি?’ লেখায় বলা হয়, প্রিয়াঙ্কা এ বিয়ে করেছেন মূলত হলিউডে একটা শক্ত অবস্থান তৈরির জন্য।

লেখাটি প্রকাশ পাওয়ার পর ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে নিউইয়র্ক ম্যাগাজিন। ফলে লেখাটি প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছেন ম্যাগাজিনটি। সেই সাথে গতকাল শনিবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে মারিয়া স্মিথ ক্ষমা চেয়ে লিখেছেন, ‘আমি আত্মপক্ষ সমর্থন করে বলছি, আমার লেখা দিয়ে আহত করায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এবং পাঠকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি যা লিখেছি, তার সম্পূর্ণ দায় আমি নিচ্ছি আর সেটা ভুল ছিল; আমি সত্যিই দুঃখিত।’

তবে লেখা প্রকাশের পর বলিউডে প্রতিবাদ উঠলেও শান্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি শীর্ষ দৈনিককে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত বা মন্তব্য করতে চাই না। এটা আমার স্তরের মধ্যেই পড়ে না। এ মুহূর্তে আমি খুব সুখে আছি। অহরহ ঘটে যাওয়া এসব জিনিস আমাকে বিরক্তও করতে পারে না।’

Tags: নিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়া
Previous Post

অ‌রিত্রির আত্মহত্যা এবং এক শিক্ষার্থীর উদ্ধত আচরণ

Next Post

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হিরো আলমের রিট

Next Post
ফাইল ছবি

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হিরো আলমের রিট

সাকিবের উইকেটের পর গুছিয়ে উঠছে উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT