চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বাংলার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে পাঁচবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন আনুর।

সোমবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে দুপুর তিনটায় আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনুর পরিবার, আত্মীয়-স্বজনসহ চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যজনসহ বিভিন্ন সিনে-ফটোগ্রাফি সোসাইটির সংগঠক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আনোয়ার হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়

এরআগে স্থপতি, আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয় সকাল ১১টায়। এরপর পৌনে ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য তাকে সেখানে রাখা হয়। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে নেয়ার আগে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত গাওয়া হয়।

বাবার মৃত্যু সংবাদ শুনে ফ্রান্স থেকে সোমবার সকালে বাংলাদেশে এসে পৌঁছান আনোয়ার হোসেনের দুই ছেলে মেঘদূত ও আকাশ

তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে তার দুই ছেলে আকাশ ও মেঘদূত ছাড়া উপস্থিত ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। অন্তিম যাত্রার প্রাক্কালে শহীদ মিনারে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, ফটোগ্রাফার শহীদুল আলম, নাট্যজন লিয়াকত আলী লাকী, নির্মাতা মসিহউদ্দিন শাকের, চিত্রগ্রাহক নাসির আলী মামুন, নির্মাতা মোরশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মুহাম্মদ সামাদ, সংগঠক বেলায়েত হোসেন মামুনসহ চলচ্চিত্র, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য ও অসংখ্য শুভাকাঙ্ক্ষি।

ছাত্র জীবনেই আলোকচিত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন আনোয়ার হোসেন। স্বচ্ছ্বল পরিবারে জন্ম না হলেও শুধু ইচ্ছের জোড়ে তিনি পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিতে মনোনিবেশ করেন। ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে পুরস্কার অর্জন করেছিলেন। একই বছরে জাপানে অনুষ্ঠিত আলোকচিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলোকচিত্রশিল্পীর স্বর্ণপদক অর্জন করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্যামেরা কাঁধে যোগদান করেছিলেন আনোয়ার হোসেন। তার তোলা বেশকিছু আলোকচিত্র আজও পাকিস্তানিদের নির্মমতার স্বাক্ষী বহন করে চলে।

দুই ছেলে মেঘদূত ও আকাশের কাঁধে আনোয়ার হোসেনের মরদেহ

ফটোগ্রাফার হিসেবে খ্যাতি থাকলেও ‘সূর্য দীঘল বাড়ী’র মধ্য দিয়ে সিনেমাটোগ্রাফার হিসেবেও নিজের মেধার পরিচয় দেন আনোয়ার হোসেন। শেখ নেয়ামত আলী ও মসিহউদ্দিন শাকেরের যৌথ পরিচালনায় এই ছবিটি তৎকালীন সময়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ সাড়া ফেলে। এই ছবির জন্যই আনোয়ার হোসেন প্রথমবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে এ যাবৎ যে চলচ্চিত্রগুলো স্মরণীয় হয়ে আছে তার সিংহভাগ ছিলো আনোয়ার হোসেনের চিত্রগ্রহন। এরমধ্যে ‘সূর্য দীঘল বাড়ী’,‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’, ‘অন্য জীবন’, ‘দহন’, ‘হুলিয়া’, ‘চাকা’, ‘চিত্রানদীর পাড়ে’,‘লালসালু’, ‘লালন’ এবং‘শ্যামল ছায় ‘ অন্যতম।

১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় আনোয়ার হোসেন এর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

নীলিমা ইব্রাহিমের মেয়ে ডলি ইব্রাহিমকে বিয়ে করেছিলেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। ১৯৯১ সালে ডলির মৃত্যুর পর নব্বই দশকের মাঝামাঝিতে দেশ ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। সেখানে মিরিয়ামকে বিয়ে করে সেখানকার নাগরিকত্বও গ্রহণ করেছিলেন। তবে মাঝেমধ্যেই চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিতে দেশে চলে আসতেন আনোয়ার হোসেন। এবারও একটি ফটোগ্রাফির ওয়ার্কশপের জুরি হিসেবে দেশে আসেন আনোয়ার। কিন্তু এবার আর প্যারিসে ফেরা হলো না তার।

Tags: আনোয়ার হোসেনচাকাচিত্রগ্রাহকপুরস্কারলিড বিনোদনসূর্য দীঘল বাড়ী
Previous Post

৭ দিনের শিশুর মৃত্যুতে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রুল

Next Post

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

Next Post
জামালপুর

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

ইভিএমে ভোটগ্রহণ চেয়ে করা রিট খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT